শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

চীন-রাশিয়ার উপর পরমাণু হামলার চেষ্টা আমেরিকার !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৪০:৫৫ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮৩৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিশ্বযুদ্ধের পথেই কি এগোচ্ছে গোটা বিশ্ব! রাশিয়া এবং চীনের ওপর পরমাণু হামলার সম্ভাবনা যাচাই করে দেখছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। এরইমধ্যে তারা দেশ দুটির ওপর পরমাণু হামলার বিষয়ে আগের মূল্যায়ন সমস্ত বিষয় খুঁটিয়ে দেখছেন বলেই জানা গেছে।

মার্কিন সেনা সদরদফতর পেন্টাগনের স্ট্র্যাটেজিক কমান্ড এবং জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধানের কার্যালয় থেকে গবেষণা করে দেখা হচ্ছে যে, আমেরিকা যদি রাশিয়া ও চীনের ওপর পমাণু হামলা চালায় তাহলে দেশ দুটি নেতারা বেঁচে থাকবেন কিনা এবং তারা আবার সরকার ও যুদ্ধ পরিচালনা করতে পারবেন কিনা।

মার্কিন প্রতিনিধি পরিষদে ক্ষমতাসীন রিপাবলিকান দলের সদস্য মাইকেল টার্নারের নেতৃত্বে এই গবেষণার প্রস্তাব আনা হয়। তা আমেরিকার প্রধান দুটি রাজনৈতিক দলই সমর্থন করেছে। বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ নেওয়ার আগে পাস হয়। এই গবেষণার অন্যতম প্রধান লক্ষ্য হল- সংকটের সময় ও যুদ্ধকালে চীন এবং রাশিয়ার গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামরিক নেতাদের সম্ভাব্য গোপন অবস্থান শনাক্ত করা যেখান থেকে তারা তৎপরতা চালাবেন।

মার্কিন স্ট্র্যাটেজিক কমান্ডের মুখপাত্র নৌবাহিনীর ক্যাপ্টেন ব্রুক ডেওয়াল্ট গবেষণার বিষয়টি নিশ্চিত করে জানান, এটা এখনো প্রথামিক পর্যায়ে রয়েছে। এ নিয়ে বিস্তারিত কিছু বলার মতো তথ্য নেই।

রাশিয়া ও চীনের বিরুদ্ধে মার্কিন পরমাণু হামলার সম্ভাব্যতা যাচাই নিয়ে এমন সময় এই খবর বের হল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের কথা বলছেন। অবশ্য তিনি মার্কিন পরমাণু অস্ত্রভাণ্ডারকে পুনর্গঠন ও আধুনিকায়নের বিষয়েও বিশেষ আগ্রহ দেখিয়েছেন। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর সেভেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক

চীন-রাশিয়ার উপর পরমাণু হামলার চেষ্টা আমেরিকার !

আপডেট সময় : ১১:৪০:৫৫ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি ২০১৭