বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝিনাইদহ-৩ আসনে ধানের শীষের প্রার্থী মতিয়ার রহমানের বিরুদ্ধে আবারো মামলা

  • rahul raj
  • আপডেট সময় : ১১:১৭:৪০ পূর্বাহ্ণ, শুক্রবার, ২১ ডিসেম্বর ২০১৮
  • ৭৭২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনের ধানের শীষের প্রার্থী মতিয়ার রহমানের নামে ২৭শে নভেম্বর-১৮ইং থেকে এ পর্যন্ত তার নামে ৬টি ও তার সহধর্মীনির নামে ১টি মামলা হয়েছে। ধানের শীষের প্রার্থী মতিয়ার রহমান গত ১৭ই ডিসেম্বর হাইকোর্টে একটি মামলার জামিন নিতে গিয়ে নতুন আর একটি মামলার খবর পান। দেশের সীমান্তবর্তী এলাকা ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা নিয়ে গঠিত ঝিনাইদহ-৩ আসনটি। এখানে মোট ভোটারের সংখ্যা ৩,৬০,৮৪৪ জন। কোটচাঁদপুর উপজেলার মোট ভোটার সংখ্যা ১,০৮,৮৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৪,৫৬৭ জন ও নারী ভোটার সংখ্যা ৫৪,২৭৭ জন। মহেশপুর উপজেলার মোট ভোটার সংখ্যা ২,৫২,০৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,২৭,১৫২ জন ও নারী ভোটার সংখ্যা ১,২৪,৮৮৮ জন। বিএনপি জামায়াতের ঘাঁটি হিসাবে পরিচিত এ আসনটি। এখানে ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষের প্রার্থী জামায়াতের কেন্দ্রীয় সূরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারী মতিয়ার রহমান। যিনি বিভিন্ন মামলার আসামী। তার নামে সর্বমোট ২৩ মামলা হয়েছে। যার মধ্যে ৬টি মামলা হয়েছে তিনি মনোনয়ন জমা দেওয়ার আগের দিন থেকে এ পর্যন্ত। মনোনয়ন জমা দেন ২৮ শে নভেম্বর কিন্তু তার আগের দিন রাতেই মহেশপুর থানায় তার নামে নাশকতা মামলা হয়। যার নং- মশেহ জি.আর ৪০৯/১৮ইং। এর পর একে একে ২ই ডিসেম্বর তারিখে হয় মহেশ জি.আর ৪১১/১৮ইং, ৬ই ডিসেম্বর হয় মহেশ জি.আর ৪১৪/১৮ইং, ১১ই ডিসেম্বর হয় মহেশ জি.আর ৪১৯/১৮ইং, ১২ই ডিসেম্বর হয় ঝি জি.আর ৭১৬/২০১৮ইং। সরেজমিনে খোঁজ নিয়ে দেখা গিয়েছে ঝিনাইদহ-৩ আসনের ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষের প্রার্থী জামায়াতের কেন্দ্রীয় সূরা সদস্য ও জেলা জামায়াতের সেক্টেটারী মতিয়ার রহমানের পক্ষে তেমন কোন প্রচার, পোস্টার ও গণসংযোগ তো দূরে থাক এখানে প্রার্থী নিজেসহ তার দলের নেতাকর্মিরা গ্রেফতার এড়াতে গা ঢাকা দিয়ে আছেন এবং প্রশাসনের বিমাতা সুলভ আচারণের অভিযোগ করা হচ্ছে।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহ-৩ আসনে ধানের শীষের প্রার্থী মতিয়ার রহমানের বিরুদ্ধে আবারো মামলা

আপডেট সময় : ১১:১৭:৪০ পূর্বাহ্ণ, শুক্রবার, ২১ ডিসেম্বর ২০১৮