মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo ডক্টর মনিরুজ্জামানকে নির্বাচিত করলে উন্নয়নের ছয়লাব হবে: হুমায়ুন কবির Logo গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা Logo খুলনা-৬ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা: কয়রায় এস এম মনিরুল হাসান বাপ্পির সমর্থনে বিশাল গণমিছিল Logo নির্বাচনের শেষ দিনে চাঁদপুরে ব্যাপক গণসংযোগ চরাঞ্চলবাসীর জীবনমান উন্নয়ন ও নিরাপদ চাঁদপুর গড়তে মোমবাতি মার্কায় ভোট দিন Logo পুরানবাজার ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo খুবিতে হিট এটিএফ সাব-প্রজেক্ট প্রপোজাল রাইটিং শীর্ষক কর্মশালা Logo চাঁদপুরে হাতপাখা প্রতীকের প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীনের নির্বাচনী জনসভা Logo ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির জীব বিজ্ঞান স্কুলের ৭ শিক্ষার্থী Logo তালায় গরিব ও অসহায় বৃদ্ধাদের মাঝে শাড়ি বিতরণ

ঝিনাইদহের ৪টি আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেলেন ৮ প্রার্থী

  • Nil Kontho
  • আপডেট সময় : ১০:৫৮:০০ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮
  • ৭৪৪ বার পড়া হয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট, ঝিনাইদহঃ আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহের চারটি আসনে বিএনপি প্রতি আসনে দুইজন করে মোট আট জন প্রার্থীকে মনোনয়নের চিঠি দিয়েছে। সোমবার (২৬ নভেম্বর) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠি মনোনীতদের হাতে তুলে দেয়া হয়। ঝিনাইদহের শৈলকুপা উপজেলা ও একটি পৌরসভা নিয়ে গঠিত ঝিনাইদহ-১ (জাতীয় সংসদেরÑ৮১) আসন। এ আসনে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও সুপ্রীম কোর্টের আইনজীবী আসাদুজ্জামান আসাদ ও বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু।
ঝিনাইদহ সদর উপজেলার ১৩টি, হরিণাকুন্ডু উপজেলার আটটি ইউনিয়ন ও দুটি পৌরসভা নিয়ে গঠিত ঝিনাইদহ-২ (জাতীয় সংসদেরÑ৮২) আসন। জেলার চারটি আসনের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত আসন এটি। এ আসন থেকে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও হরিণাকুন্ড উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এম এ মজিদ এবং জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এসএম মশিউর রহমান। কোটচাঁদপুর উপজেলার পাঁচটি, মহেশপুর উপজেলার ১২টি ইউনিয়ন ও দুইটি পৌরসভা নিয়ে গঠিত ঝিনাইদহ-৩ আসন। (জাতীয় সংসদেরÑ৮৩) আসন। এ আসনে (মহেশপুর-কোটচাঁদপুর) সাবেক এমপি শহিদুল ইসলাম মাষ্টারের ছেলে মেহেদী হাসান রনি এবং বিএনপির কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সহ-সম্পাদক কণ্ঠশিল্পী মনির খান মনোনয়ন পেয়েছেন। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১১টি, সদর উপজেলার চারটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত ঝিনাইদহ-৪ আসন। এ আসনে (জাতীয় সংসদেরÑ৮৪) কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ এবং কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সম্পাদক সাবেক এমপি শহিদুজ্জামান বেল্টু মনোনয়ন পেয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ঝিনাইদহের ৪টি আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেলেন ৮ প্রার্থী

আপডেট সময় : ১০:৫৮:০০ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮