রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

শ্রীলংকায় প্রধানমন্ত্রী নির্বাচনে কিং-মেকার তামিল সম্প্রদায় !

  • আপডেট সময় : ০৫:১৪:৪৪ অপরাহ্ণ, শুক্রবার, ২ নভেম্বর ২০১৮
  • ৮০৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

গৃহযুদ্ধে বিধ্বস্ত শ্রীলংকার তামিলরা বিবদমান দুই প্রধানমন্ত্রীর ক্ষমতার লড়াইয়ে কিং-মেকার হিসেবে আবির্ভূত হতে পারে। তবে এই দুই প্রধানমন্ত্রীর কারো প্রতি তারা আস্থাশীল নয়।
প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা গত শুক্রবার প্রধানমন্ত্রী হিসেবে রনিল বিক্রমাসিংহেকে বরখাস্ত করে সাবেক লৌহমানব প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের নাম ঘোষণা করেন। কিন্তু বিক্রমাসিংহে তার বরখাস্তের আদেশ প্রত্যাখ্যান করে প্রধানমন্ত্রীর বাসভবনেই অবস্থান করছেন। এই দুই বিবদমান প্রধানমন্ত্রী এখন পার্লামেন্টের সমর্থন লাভের চেষ্টা করছেন।
শ্রীলংকার ২২৫ আসনের পার্লামেন্টে তামিলদের রয়েছে ১৬ আসন। এদিকে বিবদমান পক্ষদ্বয়ের মধ্যে বিক্রমাসিংহের দলের ১০৪ এবং রাজাপাকসে ও তার মিত্রদের আসন সংখ্যা হচ্ছে ৯৯। অবশ্য ইতোমধ্যে দুই পক্ষেরই দল বদলের ঘটনা ঘটছে।
এ পরিস্থিতিতে তামিলদের ১৬ আসন প্রধানমন্ত্রী নির্বাচনে নিয়ামকের ভূমিকা পালনকারী হিসেবে আবির্ভূত হয়েছে।
উভয় প্রধানমন্ত্রীর প্রতি তামিলদের অবিশ্বাস ও অনাস্থার কারণ হচ্ছে এক দশক আগে রাজাপাকসে তামিল টাইগার ও তাদের সমর্থকদের বিরুদ্ধে পূর্ণ সামরিক শক্তি ব্যবহার করে তাদেরকে সম্পূর্ণ পরাস্ত ও বিপর্যস্ত করে দেয়। অপরদিকে তামিল জনগোষ্ঠীর পুনর্বাসন ও উন্নয়নে সৈথিল্যের কারণে তারা বিক্রমাসিংহের উপরও বিক্ষুব্ধ।
এ প্রসঙ্গে তামিল ন্যাশনাল এ্যালায়েন্সের (টিএনএ) পার্লামেন্ট সদস্য ধর্মালিগুম সিথাদথান এএফপিকে বলেন, আমরা উভয় সংকটে আছি। কারণ তারা দু’জনই সংখ্যাগরিষ্ঠ সিংহলী সম্প্রদায়ের সদস্য।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল

শ্রীলংকায় প্রধানমন্ত্রী নির্বাচনে কিং-মেকার তামিল সম্প্রদায় !

আপডেট সময় : ০৫:১৪:৪৪ অপরাহ্ণ, শুক্রবার, ২ নভেম্বর ২০১৮