শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ট্রাম্পকে অর্থ বরাদ্দ না দিতে গ্রেস মেংয়ের বিল উত্থাপন !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:২৯:১২ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০১৭
  • ৮৩৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশাধিকারসহ সাত মুসলিম দেশের নাগরিকদের প্রবেশাধিকার নিষিদ্ধে ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ জারির পর সর্বত্র প্রচণ্ড ক্ষোভ দেখা দিয়েছে। ডেমোক্র্যাটিক পার্টির সিনেটর এবং কংগ্রেসমানরাও রাজপথে নেমেছেন এ নির্দেশের বাতিল দাবি করে। এবার এসব আদেশ বাস্তবায়নে ট্রাম্পকে অর্থ বরাদ্দ না দিতে বিল উত্থাপন করেছেন কংগ্রেসওম্যান গ্রেস মেং।

৩০ জানুয়ারি প্রতিনিধি পরিষদে ট্রাম্পের এসব ‘অসাংবিধানিক নির্বাহী আদেশের জন্যে কোন অর্থ বরাদ্দ চলবে না’ শীর্ষক একটি বিল উত্থাপন করেন তিনি। আর এতে সমর্থন দিয়েছেন ৩৭ কংগ্রেসম্যান।

এক বিবৃতিতে গ্রেস মেং বলেছেন, ট্রাম্পের অসাংবিধানিক ও অ-আমেরিকান নির্বাহী আদেশের কিছু অংশের ওপর এরইমধ্যে একাধিক আদালতের বিচারক অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করায় রাজপথের আন্দোলনের কিছুটা বিজয় এসেছে।

যুক্তরাষ্ট্রের চেতনা আর মূল্যবোধকে জাগ্রত রাখার স্বার্থে কংগ্রেসওম্যান মেং দলমত নির্বিশেষে সকল কংগ্রেসম্যানের আন্তরিক সহায়তা চেয়েছেন।

এদিকে ট্রাম্পের অ-আমেরিকান নির্বাহী আদেশের বিরুদ্ধে আইনগত লড়াই এবং বিপদগ্রস্তদের আইনি সহায়তা প্রদানের জন্য গত তিন দিনে ২৪ মিলিয়ন ডলার সংগৃহিত হয়েছে।

আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের নির্বাহী পরিচালক এন্থনী রোমেরো বলেন, সোমবার দুপুর পর্যন্ত তিন লাখ ৫৬ হাজার ৩০৬ জন আমেরিকানের কাছে থেকে এ অর্থ-সহায়তা পাওয়া গেছে। ট্রাম্পের নির্বাহী আদেশে ক্ষুব্ধ আমেরিকানরা সিভিল লিবার্টিজ ইউনিয়নকে আরও জোরালোভাবে আইনগত লড়াই চালানোর আবেদনও জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ট্রাম্পকে অর্থ বরাদ্দ না দিতে গ্রেস মেংয়ের বিল উত্থাপন !

আপডেট সময় : ১২:২৯:১২ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০১৭