শুক্রবার | ২০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

ঝিনাইদহে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা

  • Nil Kontho
  • আপডেট সময় : ১২:৩০:২৭ পূর্বাহ্ণ, শুক্রবার, ৫ অক্টোবর ২০১৮
  • ৭৭১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদন্ড, ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (০৪ অক্টোবর) দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. গোলাম আযম এ রায় দেন। দন্ডপ্রাপ্ত হারুন অর রশিদ যশোর কোতয়ালী থানার চাউলিয়া গ্রামের মৃত আব্দুল গনি মিয়ার ছেলে ও গোলাম মোস্তফা ঝিনাইদহ সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের হারেজ বিশ্বাসের ছেলে। আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় শহরের বিসিক শিল্প এলাকা থেকে ৫০০ বোতল ফেনসিডিল ও একটি ট্রাকসহ চালক হারুন অর রশিদকে আটক করে র‌্যাব। এ ঘটনায় ওইদিন চালক ও মালিক গোলাম মোস্তফার বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মামলা করা হয়। দীর্ঘ তদন্ত ও শুনানী শেষে আদালত দুইজনকে যাবজ্জীবন কারাদন্ড, ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ড দেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

ঝিনাইদহে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ১২:৩০:২৭ পূর্বাহ্ণ, শুক্রবার, ৫ অক্টোবর ২০১৮