শুক্রবার | ২০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

ঝিনাইদহে জঙ্গি সন্দেহে নারীসহ ৩ জন আটক

  • Nil Kontho
  • আপডেট সময় : ১২:২৮:৫২ পূর্বাহ্ণ, শুক্রবার, ৫ অক্টোবর ২০১৮
  • ৭৬৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহে জঙ্গি সন্দেহে এক নারীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে শহরের একটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, নাশকতার পরিকল্পনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওই হোটেলে অভিযান চালানো হয়। এসময় পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার চড়কডাঙ্গা গ্রামের আবু সাঈদ আনসারী (২৩), ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই গ্রামর শেখ আব্দুস সালামের মেয়ে উর্মি খাতুন (২১) ও তামিনগর গ্রামের সমেজ উদ্দিন শিকদারের ছেলে হাবিবুর রহমান (২৫) কে আটক করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে আবু সাঈদের সাথে ফেসবুকের মাধ্যমে উর্মি খাতুনের তার সম্পর্ক হয়। তারা বিবাহ বর্হিভুত ভাবে থাকতো। শহরের বিভিন্ন স্থানে ও প্রশাসনের উপর হামলা করার জন্য সেখানে তারা জড়ো হয়েছিল বলে তিনি আরো জানান। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২ টি হাতবোমা ও বেশ কিছু জিহাদি বই। তাদের বিরদ্ধে নাশকতার মামলা দেওয়া হয়েছে। বৃহষ্পতিবার আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, আবু সাঈদের ফেসবুক আইডিতে দেখা যায়, সরকার বিরোধী উস্কানীমুলক কথা। যারা শেয়ার করেছে তারাও উগ্র কথাবার্তা দিয়েছে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসার পর আসল তথ্য মিলবে বলে তিনি আরো জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

ঝিনাইদহে জঙ্গি সন্দেহে নারীসহ ৩ জন আটক

আপডেট সময় : ১২:২৮:৫২ পূর্বাহ্ণ, শুক্রবার, ৫ অক্টোবর ২০১৮