শুক্রবার | ২০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

বাগাতিপাড়ায় ভ্যানচালককে হত্যা করে ভ্যান ছিনতাই

  • Nil Kontho
  • আপডেট সময় : ১১:১৬:০৮ অপরাহ্ণ, রবিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৮
  • ৭৭৭ বার পড়া হয়েছে

মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ নাটোরের বাগাতিপাড়ায় ভ্যাননচালক প্রান্ত (১৬) হত্যা করে ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটছে। রোববার (৩০শে সেপ্টেম্বর) রাতের কোনো এক সময়ে উপজেলার পাঁকা ইউনিয়নের শালাইনগর এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ । নিহত ভ্যানচালক প্রান্ত পার্শবর্তী রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী বেড়েরবাড়ি গ্রামের জিয়া উদ্দিনের ছেলে। রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শালাইনগর গ্রামের একটি হলুদ ক্ষেত থেকে নিহত ভ্যান চালকের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার নাটোর সার্কেল আবুল হাসনাত ঘটনা স্থল পরিদর্শন করেন।

বাগাতিপাড়া থানা পুলিশ জানায়, শনিবার বিকেল ৪টার দিকে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন প্রান্ত। এরপর আর বাড়ি ফিরেননি। সকালে শালাইনগর এলাকার স্থানীয়রা তার লাশ হলুদ ক্ষেতে পড়ে থাকতে দেখেন। পরে পরিবারের সদস্যরা গিয়ে তার লাশ শনাক্ত করেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রান্তর লুঙ্গি ছিঁড়ে হাত-পা, চোখ ও মুখ বাঁধা ছিল। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে তার ভ্যানটি পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে তাকে হত্যা করে ভ্যান নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত কিংবা আটক করা যায়নি।

পরবর্তীতে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ নাটোর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

বাগাতিপাড়ায় ভ্যানচালককে হত্যা করে ভ্যান ছিনতাই

আপডেট সময় : ১১:১৬:০৮ অপরাহ্ণ, রবিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৮