মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

এশিয়ার উদ্ভাবনী দেশের তালিকা:তলানিতে স্থান পেল বাংলাদেশ

  • আপডেট সময় : ১২:২৫:৫২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮
  • ৮৩৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

এশিয়ার উদ্ভাবনী দেশের তালিকায় তলানিতে স্থান পেয়েছে বাংলাদেশ। এ তালিকায় শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০১৮ বিশ্লেষণ করে এশিয়া নিউজ নেটওয়ার্ক (এএনএন) এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া এবং জাপান এশিয়ার সেরা উদ্ভাবনী দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। উদ্ভাবনের দিক থেকে বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়া। বেশিরভাগ সূচকে সর্বোচ্চ সফলতা অর্জন করে সিঙ্গাপুর এই অঞ্চলের নেতৃত্ব দিচ্ছে। দেশটি গত বছরের তুলনায় বৈশ্বিক তালিকার দুই ধাপ ওপরে উঠে এসেছে।

দক্ষিণ কোরিয়া উচ্চ আয়ের দেশগুলোর মধ্যে থেকে উদ্ভাবনে অধিক বিনিয়োগ করে এশিয়ায় দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে। দেশটির শুধুমাত্র বিনিয়োগই বৃদ্ধি করেনি, বৈজ্ঞানিক প্রকাশনা ও বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণার মানেরও উল্লেখযোগ্য উন্নতি ঘটিয়েছে। এরপরেই এশিয়ার তৃতীয় স্থানে রয়েছে জাপান।

মিয়ানমার ও পাকিস্তানের মতোই বাংলাদেশও ২০১৮ ও ২০১৯ সালে উদ্ভাবনের সূচকে ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের সম্ভাবনা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অপরদিকে কাজাখস্তান, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তানসহ তালিকায় নিচের দিকে থাকা দেশগুলো ভবিষ্যতে উত্তরোত্তর উদ্ভাবনের মাধ্যমে উপকৃত হবে বলেও জানানো হয়েছে।

বিডি প্রতিদিন

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

এশিয়ার উদ্ভাবনী দেশের তালিকা:তলানিতে স্থান পেল বাংলাদেশ

আপডেট সময় : ১২:২৫:৫২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮