শুক্রবার | ২০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

মেহেরপুরে স্বামী হত্যা মামলায় স্ত্রীর যাবজ্জীবন

  • Nil Kontho
  • আপডেট সময় : ১১:৫০:০৮ অপরাহ্ণ, রবিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৮
  • ৭৭৭ বার পড়া হয়েছে

মাসুদ রানা , মেহেরপুর প্রতিনিধি ॥ মেহেরপুরে স্বামী হত্যার অপরাধে ফুলঝুরি নন্দিতার নামের এক মহিলার যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।
রবিবার দুপুরে মেহেরপুরের জেলা ও দায়রা জজ মোহাম্মদ গাজী রহমান এ আদেশ দেন। একই সঙ্গে আসামির ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ের আরো ৩ মাসের জেল দেওয়া হয়েছে। মামলায় অপর দুই আসামি আব্দুল করিম ও মোহাম্মদকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
দন্ডপ্রাপ্ত ফুলঝুরি নন্দিতা জেলার মুজিবনগর উপজেলার ভবের পাড়া গ্রামের আব্দুল করিমের মেয়ে।
মামলা বিবরণে জানা গেছে, ২০১২ সালে গৌরিনগর গ্রামের আনছার আলী বিশ্বাসের ছেলে ফিরোজ আলীর সাথে একই উপজেলার ভবেরপাড়া গ্রামের আব্দুল করিমের মেয়ে ফুলঝুড়ি নন্দিতার প্রেমের সর্ম্পক করে বিয়ে হয়। বিয়ের চার মাস পর ২০১২ সালের ১৪ সেপ্টেম্বর ফিরোজ আলী শ্বশুর বাড়ি বেড়াতে যায়। ওই দিন রাতেই ফুলঝুড়ি খাতুন দাম্পত্য কলহের জের ধরে তার স্বামীকে শ্বাসরোধ করে হত্যা করে। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ সকালে লাশ উদ্ধার করে । এ ঘটনায় আনছার আলী বিশ্বাস বাদি হয়ে ফুলঝুড়ি খাতুন প্রধান করে পাঁচজনকে আসামি করে মুজিবনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রাথমিক তদন্ত শেষ করে ২০১৩ সালের ৩১ জুলাই তিন জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন এসআই মধুসুদন মোস্তবী। মামলায় ১০ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন। মামলার নথি ও সাক্ষ্য পর্যালোচনা করে আদালতের বিচারক ওই আদেশ দেন।
মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর এ্যাড. পল্লব ভট্টাচার্য এবং আসামি পক্ষে এ্যাড. ইয়ারুল ইসলাম আইনজীবীর দায়িত্ব পালন করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

মেহেরপুরে স্বামী হত্যা মামলায় স্ত্রীর যাবজ্জীবন

আপডেট সময় : ১১:৫০:০৮ অপরাহ্ণ, রবিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৮