শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

শুধু কাবিননামাই নয়, কাজীর স্বাক্ষরও জাল !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:১৭:১১ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০১৭
  • ৮৩৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির সঙ্গে তরুণীর বিয়ের কাবিননামাই নয়, কাজীর স্বাক্ষরও জাল বলে দাবি করছেন সংশ্লিষ্ট অফিসের কাজী। কাবিননামায় যে ঠিকানা ব্যবহার করা হয়েছে, তাও ভুয়া বলে দাবি করছেন সংশ্লিষ্ট কাজী। কাবিননামায় কাজী মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত বিবাহ রেজিস্ট্রিতে যে স্বাক্ষর এবং ঠিকানা রয়েছে সেটিও সম্পূর্ণ ভুয়া বলে দাবি করছেন তিনি।

এ ব্যাপারে কাজী মো. আনোয়ার হোসেন বলেন, আমরা প্রতি বছর এক নম্বর ভলিউম থেকে কাবিন (বিবাহ নিবন্ধন) শুরু করি। এক ভলিউমে একশ বিয়ের রেজিস্ট্রি করা হয়। এই এলাকার একজন প্রধান কাজীর অফিসে বছরে সর্বোচ্চ ৬০০ থেকে ৭০০ বিয়ে হয়। সে অনুযায়ী ৭ নম্বর ভলিউম হওয়ার কথা। কাজী অফিসে ওই হিসেব অনুযায়ী দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ভলিউম শেষ করে পর্যায়ক্রমে আরাফাত সানির কাবিনে (নিকাহ নামা) ৫৬ নম্বর ভলিউম রয়েছে। এখানে ৫৬ নম্বর মানে ৫৬শ। ২০১৪ সালে এত বিয়ের রেজিস্ট্রি হয়নি। তার মানে এই কাবিননামা সম্পূর্ণ ভুয়া।

জানা যায়, কাবিননামায় রাজধানীর খিলগাঁও থানাধীন মেরাদিয়া এলাকার যে ঠিকানা ব্যবহার করা হয়েছে সেখানে নিকাহ রেজিস্ট্রি তো দূরের কথা এ নামে কোনো কাজী অফিসই নেই। আগেও ছিল না কোনো অফিস। এছাড়া কাবিননামায় যে কাজীর নাম উল্লেখ করা হয়েছে তিনি মেরাদিয়া এলাকার কাজী নন। গোড়ান এলাকার কাজী তিনি।
খিলগাঁওয়ের মেরাদিয়া ২০/বি এই ঠিকানায় কখনো কোনো কাজীর অফিস ছিল না বলে জানান কাজী মো. আনোয়ার হোসেন। অথচ এই ঠিকানা উল্লেখ করে ৫৬ নম্বর ভলিউমে কাজী মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত কাবিননামা (বিবাহ নিবন্ধন) প্রকাশ করা হয়েছে। আনোয়ার হোসেনের অফিসের ঠিকানা ৬৫ উত্তর গোড়ান। শাখা অফিস বি-৭৫, দক্ষিণ বনশ্রী।

মেরাদিয়ার কাজী হাফেজ মাওলানা মো. ছলিম উল্যাহ খান জানান, আমার অফিসের ঠিকানা ছিল ২০/১ মেরাদিয়া। এই অফিসে আমরা একযুগের বেশি সময় ধরে আছি। কিন্তু ২০/বি এই ঠিকানায় আমাদের কোনো কাজী অফিস নেই। ২০১৪ সালেও ছিলো না। এমনকি সেখানে অন্য কোনো কাজীর অফিসও নেই। আমার অফিসে ২০১৪ সালের ভলিউম নম্বর ছিল ১০০ থেকে ১০৬। ৫৬ কীভাবে এলো? এটা ভুয়া। আমার হাতে এমন কাজ হতে পারে না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

শুধু কাবিননামাই নয়, কাজীর স্বাক্ষরও জাল !

আপডেট সময় : ১২:১৭:১১ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০১৭