মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

লামায় বৃক্ষ ও বন জরিপ তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৭:০৮:৫৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি ২০১৮
  • ৮১৪ বার পড়া হয়েছে

মো: ফরিদ উদ্দিন, লামা: লামায় বৃক্ষ ও বন জরিপ বিষয়ক তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বন অধিদপ্তর, এফএও, ইউএসএআইডি ও সিলভাকার্বন এর যৌথ আয়োজনে গতকাল লামা বিভাগীয় বন কর্মকতার কার্যালয়ের রেষ্ট হাউজে তথ্য বিনিময় সভা অনুষ্টিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার খিনওয়ান নু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, বিভাগীয় বন কর্মকর্তা কামাল উদ্দিন আহমেদ, সহকারী বন সংরক্ষক মো. সোহেল রানা, এফএও এর ন্যাশনাল কনসালটেন্ট রাজীব মাহমুদ, অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, জাকের হোসেন মজুমদার, ছাচিং প্রু মার্মা, মো. ফরিদ উদ্দিন। এছাড়া মৌজা হেডম্যান, কারবারী, জনপ্রতিনিধি, সাংবাদিকরা সভায় অংশ নেয়।
বিভাগীয় বন কর্মকর্তা কামাল উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে বৃক্ষ ও বন জরিপ সস্পর্কে অবহিতকরণ, জরীপে সকলের সহযোগিতা প্রত্যাশা এবং বৃক্ষ ও বন জরীপ বিষয়ে সকলের কাছে ধারনা প্রদানের লক্ষ্যে এই জরিপ বিষয়ক তথ্য বিনিময় সভার আয়োজন করা হয়েছে।
উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী বলেন, সারা দেশে ১৮৫৮টি পল্ট পরিমাণ করে এই জরীপ কার্যক্রম চলছে। ১২টি দল মাঠ পর্যায়ে তথ্য উপাত্ত সংগ্রহ করবে এবং ৪টি দল মান নিয়ন্ত্রণে কাজ করবে। এফএও এর কারিগরী সহায়তায় এ জরীপে অর্থায়ন করছে আন্তজাতিক সংস্থা ইউএসএআইডি।
উপজেলা নির্বাহী অফিসার খিনওয়ান নু বলেন, জীববৈচিত্র্য সংরক্ষণ, পতিত পাহাড়/জমিকে বৃক্ষাচ্ছদনের আওতায় আনা, পানির উৎস সমূহ ব্যবস্থাপনা, বনজ সম্পদ হতে রাজস্ব সংগ্রহ, মাটির অবক্ষয় হ্রাস, ইকো ট্যুরিজম উন্নয়ন সহ নানান উদ্দেশ্য সামনে রেখে সরকার এই জরিপ কার্যক্রম পরিচালনা করছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

লামায় বৃক্ষ ও বন জরিপ তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:০৮:৫৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি ২০১৮