শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন Logo চাঁদপুরে গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত !

  • আপডেট সময় : ০৩:৫৫:৩৯ অপরাহ্ণ, বুধবার, ১৩ ডিসেম্বর ২০১৭
  • ৮০৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুল্লাহ (৩১) নামে ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে শিল্পাঞ্চলের বিজি প্রেস মাঠ এলাকায় গুলিতে আহত হওয়ার পর আব্দুল্লাহকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে রাত সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন। এদিকে ‘বন্দুকযুদ্ধে’র সময় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। তাদেরকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত আব্দুল্লাহ কিশোরগঞ্জের তাড়াইলের শামসুল ইসলামের ছেলে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, গোপন সূত্রে ডাকাতির খবরে তাৎক্ষণিক আমরা সেখানে ছুটে যাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছুড়তে থাকে। এসময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে এতে গুলিবিদ্ধ হন আব্দুল্লাহ। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিনটি গুলি, তিনটি কার্তুজ ও দু’টি চাপাতি জব্দ করা হয়। আব্দুল্লাহর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত !

আপডেট সময় : ০৩:৫৫:৩৯ অপরাহ্ণ, বুধবার, ১৩ ডিসেম্বর ২০১৭