শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

মহেশপুর ব্যবসায়ীকে অপহরণের পর মুক্তিপনের টাকা নিতে এসে পুলিশের হাতে আটক ২

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৭:১৮:২৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০১৭
  • ৮০৪ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুরে মুক্তিপোন দাবীতে কাচামাল ব্যবসায়ী শরিফুল ইসলামকে (৪০) অপহরণ। পরে মুক্তিপনের টাকা নিতে এসে পুলিশের হাতে আটক হয়েছে সোহেল (৩০) ও রক্সি (২৮) নামের দু’ অপহরণ কারী। এলাকাবাসী সূত্রে জানাগেছে, গতকাল বুধবার সকাল সাড়ে ১১টার দিকে মহেশপুর উপজেলার বাথানগাছী গ্রামের হানিফ মন্ডলের ছেলে শরিফুল ইসলাম চৌগাছা যাওয়ার পথে কোমলাপুর নামক স্থান থেকে অপহরণকারী যশোর সদর উপজেলার সাজিয়ালী গ্রামের শফিকুল ইসলামের ছেলে সোহেল ও মহেশপুর পৌর এলাকার জলিলপুর গ্রামের শরিফউদ্দিনের ছেলে রফিকুল ইসলাম রক্স্রি অপহরণ করে নিয়ে যায়। পরে যশোরের অঞ্জত স্থানে তাকে আটকে রেখে ১০লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে অপহৃত শরিফুলের পরিবারের কাছে। পরে বিকাল ৪টার দিকে দুই অপহরণকারী মুক্তিপনের টাকা নিতে আসে বাথানগাছী গ্রামের শরিফুলের বাড়ীতে। বিষয়টি বাড়ীর লোকজন আঁচ করতে পেরে বাড়ীর প্রতিবেশীদের মাধ্যমে ঘটনাটি মহেশপুর থানা পুলিশকে জানানো হয়। পরে মহেশপুর থানার এসআই রুহুল আজম সঙ্গীয় ফোর্স ও এলাকাবাসীর সহযোগিতায় দুই অপহরণকারীকে আটক করে। তাদের তথ্য অনুযায়ী পুলিশ অপহৃত ব্যবসায়ী শরিফুল ইসলামকে উদ্ধার করে। মহেশপুর থানা কর্মকর্তা ইনচার্জ (তদন্ত) ফারুক হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুইজন অপহরণকারীকে আটক করা হয়েছে। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

মহেশপুর ব্যবসায়ীকে অপহরণের পর মুক্তিপনের টাকা নিতে এসে পুলিশের হাতে আটক ২

আপডেট সময় : ০৭:১৮:২৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০১৭