রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

ঝিনাইদহে দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৮:০৩:০৫ অপরাহ্ণ, রবিবার, ২৬ নভেম্বর ২০১৭
  • ৮০১ বার পড়া হয়েছে

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ রংপুরের ঠাকুরপাড়া ও দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার সকালে শহরের পোষ্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে জেলা মানবাধিকার ফোরাম। এসময় ব্যানার ফেস্টুন নিয়ে কয়েক’শ নারী-পুরুষ অংশ নেয়। ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে বক্তব্য রাখেন, মানবাধিকার ফোরাম সদর উপজেলা শাখার সভাপতি আমিনুর রহমান টুকু, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সদর শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুব্রত মল্লিক, জেলা কমিটির সম্পাদক হাফিজুর রহমান, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবু পদ বিশ্বাস, মানবাধিকার কর্মী তন্ময় কুন্ডু, শরিফা খাতুনসহ অন্যান্যরা। বক্তারা, অবিলম্বে হামলার পরিকল্পনাকারী, উসকানিদাতা ও হামলাকারীদের দল মত নির্বিশেষে বিচারের আওতায় আনার দাবি জানান। সেই সাথে এ ধরনের সাম্প্রদায়িক হামলা প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

ঝিনাইদহে দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ০৮:০৩:০৫ অপরাহ্ণ, রবিবার, ২৬ নভেম্বর ২০১৭