শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

রামগঞ্জে চেয়ারম্যানসহ আ‘লীগের ৪৫ নেতাকর্মী বিরুদ্ধে মামলা

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৯:৫৮:০৬ অপরাহ্ণ, সোমবার, ৩০ অক্টোবর ২০১৭
  • ৮৪১ বার পড়া হয়েছে

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি ঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নে দুপক্ষের গোলাগুলির ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। এতে ৯নং ভোলাকোট ইউপি চেয়ারম্যানসহ আওয়ামীলীগ ও যুবলীগের ৪৫ জনকে আসামি করা হয়। (২৯ অক্টোবর) রোববার রাতে রামগঞ্জ থানায় দু‘পক্ষ পাল্টাপাল্টি মামলা দায়ের করেন।
থানা সূত্র জানায়, গুলিবিদ্ধ কবির হোসেনের পক্ষে ইউনিয়ন আ’লীগের বন বিষয়ক সম্পাদক মহিন ড্রাইভার বাদী হয়ে মামলা করেন। এতে ভোলাকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি বশির আহম্মেদ মানিককে প্রধান করে ২৫ জনকে আসামি করা হয়। পরে অপর গ্রুপের গুলিবিদ্ধ এমরান হোসেনের বাবা বাদী হয়ে মহিন ড্রাইভারকে প্রধান করে পাল্টা মামলা করেন। ওই মামলায় ২০জনকে আসামি করা হয়।
উল্ল্যেক্ষ,গত শুক্রবার রাতে ভোলাকোট ইউনিয়নের আথাকরা বাজারে উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি ও ভোলাকোট ইউপি চেয়ারম্যান বশির আহম্মেদ মানিক এবং ইউনিয়ন আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মহিন ড্রাইভারের সমর্থকদের মাঝে পাল্টা-পাল্টি গোলাগুলির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের দুইজন গুলিবিদ্ধসহ ৫জন আহত হয়েছে। গুলিবিদ্ধ এমরান হোসেন (২৮) ও কবির হোসেন (৪০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তোতা মিয়া বলেন, সংঘর্ষ ও গুলির ঘটনায় দুটি মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক

রামগঞ্জে চেয়ারম্যানসহ আ‘লীগের ৪৫ নেতাকর্মী বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৯:৫৮:০৬ অপরাহ্ণ, সোমবার, ৩০ অক্টোবর ২০১৭