সোমবার | ২ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Logo নোবিপ্রবিতে কোটি টাকার প্রকল্পে ছাত্রদল নেতাদের হস্তক্ষেপের অভিযোগ Logo পলাশবাড়ী উপজেলায় ৭১ টি ভোট কেন্দ্রের মধ্যে অতিগুরুত্বপুর্ন ১১ টি ও সাধারণ ৬০ টি ভোট কেন্দ্র নির্দ্ধারন Logo বাঁধন খুলনা জোনের বার্ষিক সাধারণ সভা: নতুন নেতৃত্বে শরিফুল ও আতিকুল Logo খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির Logo মির্জাপুরে চিত্রনায়ক ডি এ তায়েবের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত Logo বীরগঞ্জে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করতে সকল গণমাধ্যম কর্মীদের  সহযোগিতা চাইলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার  Logo বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে জেলা জুয়েলার্স সমিতির অভিষেক ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত Logo পোস্টাল ব্যালটে ভোট দেবেন চাঁদপুর জেলা কারাগারের ২ নারীসহ ৩৩ কয়েদি

মেহেরপুরের মুজিবনগর সীমান্তে ৬ রোহিঙ্গাকে পুশব্যাক করেছে বিএসএফ

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৬:৩০:১৪ অপরাহ্ণ, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭
  • ৭৪৪ বার পড়া হয়েছে

মেহেরপুর সংবাদদাতা॥ মেহেরপুরের মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্তে একই পরিবারের ৬ রোহিঙ্গা সদস্যকে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ। বুধবার সকালে মুজিবনগর কেদারগঞ্জ বাজার থেকে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলেন, আব্দুল গনি (৩৫) তার স্ত্রী সালমা খাতুন (৩০) তাদের ছেলে জাহাঙ্গীর আলম (১০), সাইফুল ইসলাম (৩), মেয়ে নুর কলিমা (৬), তছলিমা খাতুন (১০) মাস।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর রাতে আটক রোহিঙ্গারা সীমান্ত পেরিয়ে মুজিবনগরের কেদারগঞ্জ বাজারে অবস্থান নেয়। তাদের কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।আটককৃতরা পুলিশকে জানান, সাত মাস আগে মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে ভারতের পাঞ্জাবে শহরে চলে যান। পরে তাদের ভারতীয় পুলিশ আটক করে গাড়ি যোগে সীমান্তে নিয়ে আসে। ভোর রাতে বিএসএফ গেট খুলে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেয়। স্থানীয়রা জানান, ভোরে মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্তের ১০৯ নাম্বার মেন পিলারের কাছ দিয়ে রোহিঙ্গাদের আসতে দেখেছেন তারা।
এবিষয়ে নাজিরাকোনা বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার সিরাজুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, রোহিঙ্গা পুশব্যাকের বিষয়ে আমরা কিছু জানিনা। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম পুশব্যাকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকরোহিঙ্গাদের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। আটক রোহিঙ্গা আব্দুল গনি জানান, কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে তাদের ভাই, বোনসহ অন্য আত্মীয়রা আছে

ট্যাগস :

ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার

মেহেরপুরের মুজিবনগর সীমান্তে ৬ রোহিঙ্গাকে পুশব্যাক করেছে বিএসএফ

আপডেট সময় : ০৬:৩০:১৪ অপরাহ্ণ, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭