সোমবার | ২ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Logo নোবিপ্রবিতে কোটি টাকার প্রকল্পে ছাত্রদল নেতাদের হস্তক্ষেপের অভিযোগ Logo পলাশবাড়ী উপজেলায় ৭১ টি ভোট কেন্দ্রের মধ্যে অতিগুরুত্বপুর্ন ১১ টি ও সাধারণ ৬০ টি ভোট কেন্দ্র নির্দ্ধারন Logo বাঁধন খুলনা জোনের বার্ষিক সাধারণ সভা: নতুন নেতৃত্বে শরিফুল ও আতিকুল Logo খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির Logo মির্জাপুরে চিত্রনায়ক ডি এ তায়েবের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত Logo বীরগঞ্জে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করতে সকল গণমাধ্যম কর্মীদের  সহযোগিতা চাইলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার  Logo বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে জেলা জুয়েলার্স সমিতির অভিষেক ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত Logo পোস্টাল ব্যালটে ভোট দেবেন চাঁদপুর জেলা কারাগারের ২ নারীসহ ৩৩ কয়েদি

মেহেরপুরে অস্ত্র ও বিষ্ফোরক মামলায় আলিমের ১৪ বছর কারাদন্ড

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৩:২৬:৪৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭
  • ৭৪৫ বার পড়া হয়েছে

মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরে অস্ত্র ও বিষ্ফোরক মামলায় আলিম উদ্দিন (৪৬) নামের এক ব্যক্তিকে ১৪ বছর সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল সোমবার দুপুরে মেহেরপুরের স্পেশাল ট্রাইব্যুনাল ৪র্থ আদালতের বিচারক মো: তাজুল ইসলাম এ আদেশ দেন। দন্ডিত আলিম উদ্দিন সদর উপজেলার পিরোজপুর গ্রামের রাফিল উদ্দিনের ছেলে।
মামলার সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৯ জুন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কৃষ্ণপদ সাহা তাকে আটক করে। পরে তার বসত বাড়ি তল্লাশি করে ১টি পিস্তল, ৫টি বোমা, ১ রাউন্ড গুলি, ২টি চাকু উদ্ধার করে। ওই দিন মেহেরপুর সদর থানায় তার বিরুদ্ধে অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলার প্রাথমিক তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। মামলায় ১৯ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। আদালতের বিচারক সাক্ষীদের সাক্ষ্য ও নথিপত্র পর্যালোচনা করে আলিম উদ্দিনের বিরুদ্ধে ওই আদেশ দেন।
মামলায় রাষ্ট্র পক্ষে সহকারি পাবলিক প্রসিকিউটর (এপিপি) এসএম রুস্তম আলী এবং আসামি পক্ষে আসাদুল হক আইনজীবীর দায়িত্ব পালন করেন।

ট্যাগস :

ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার

মেহেরপুরে অস্ত্র ও বিষ্ফোরক মামলায় আলিমের ১৪ বছর কারাদন্ড

আপডেট সময় : ০৩:২৬:৪৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭