সোমবার | ২ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Logo নোবিপ্রবিতে কোটি টাকার প্রকল্পে ছাত্রদল নেতাদের হস্তক্ষেপের অভিযোগ Logo পলাশবাড়ী উপজেলায় ৭১ টি ভোট কেন্দ্রের মধ্যে অতিগুরুত্বপুর্ন ১১ টি ও সাধারণ ৬০ টি ভোট কেন্দ্র নির্দ্ধারন Logo বাঁধন খুলনা জোনের বার্ষিক সাধারণ সভা: নতুন নেতৃত্বে শরিফুল ও আতিকুল Logo খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির Logo মির্জাপুরে চিত্রনায়ক ডি এ তায়েবের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত Logo বীরগঞ্জে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করতে সকল গণমাধ্যম কর্মীদের  সহযোগিতা চাইলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার  Logo বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে জেলা জুয়েলার্স সমিতির অভিষেক ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত Logo পোস্টাল ব্যালটে ভোট দেবেন চাঁদপুর জেলা কারাগারের ২ নারীসহ ৩৩ কয়েদি

রামগঞ্জে ৯ম শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে ধর্ষনের অভিযোগ

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৭:২৩:১৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭
  • ৭৫৮ বার পড়া হয়েছে

মু.ওয়াছীঊদ্দিন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ- লক্ষ্মীপুরের রামগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে কালুপুর আলিম মাদ্রাসার ৯ম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষনের অভিযোগ উঠেছে। বুধবার ধর্ষনের বিষয়টি উপজেলার সর্বত্র ছড়িয়ে পড়লে লম্পট সেলিম গা-ডাকা দিয়েছে বলে জানা যায়।
ঘটনাটি ঘটেছে উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নের উত্তর হাজীপুর গ্রামের বানছারাম বাড়িতে। এ ব্যাপারে ধর্ষিতার ভাই মনা মিয়া বাদী হয়ে রামগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করে।
স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার চন্ডিপুর ইউনিয়ন উত্তর হাজীপুর গফুর মেস্ত্রী বাড়ির আঃ ছাত্তার লেদু মিয়ার লম্পট ছেলে দুই সন্তানের জনক মোঃ সেলিম একই গ্রামের মৃত ছলিম উদ্দিনের মেয়ের সাথে বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক গড়ে তোলে। এতে সে গর্ভবতী হয়ে পড়ে। বিষয়টি জানাজানির পর এলাকাবাসী সেলিমকে বিয়ের জন্য চাপ দিলে সে অস্বীকার করে ওই যুবতীর পরিবারকে প্রান মারার হুমকী দিয়ে গর্ভের সন্তান নষ্ট করার চেষ্টা চালায়।
ধর্ষিতার ভাই মনা মিয়া জানান, সেলিম আমার বোনের জীবন শেষ করে দিয়েছে। আমি তার বিচার চাই।
অভিযুক্ত মোবাইলে সেলিম জানান, সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে বাঞ্চারাম বাড়ির লোকজনের সাথে আমাদের বিরোধ চলে আসছে। আর ওই ঘটনাকে কেন্দ্র করে তারা অপপ্রচার চালাচ্ছে।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তোতা মিয়া জানান, সৃষ্ট ঘটনায় ধর্ষিতার ভাই বাদী হয়ে ধর্ষক সেলিমকে আসামী করে মামলা করেছে। ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

ট্যাগস :

ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার

রামগঞ্জে ৯ম শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে ধর্ষনের অভিযোগ

আপডেট সময় : ০৭:২৩:১৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭