সোমবার | ২ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Logo নোবিপ্রবিতে কোটি টাকার প্রকল্পে ছাত্রদল নেতাদের হস্তক্ষেপের অভিযোগ Logo পলাশবাড়ী উপজেলায় ৭১ টি ভোট কেন্দ্রের মধ্যে অতিগুরুত্বপুর্ন ১১ টি ও সাধারণ ৬০ টি ভোট কেন্দ্র নির্দ্ধারন Logo বাঁধন খুলনা জোনের বার্ষিক সাধারণ সভা: নতুন নেতৃত্বে শরিফুল ও আতিকুল Logo খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির Logo মির্জাপুরে চিত্রনায়ক ডি এ তায়েবের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত Logo বীরগঞ্জে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করতে সকল গণমাধ্যম কর্মীদের  সহযোগিতা চাইলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার  Logo বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে জেলা জুয়েলার্স সমিতির অভিষেক ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত Logo পোস্টাল ব্যালটে ভোট দেবেন চাঁদপুর জেলা কারাগারের ২ নারীসহ ৩৩ কয়েদি

হরিণাকুন্ডুতে আ.লীগের দু’গ্রুপের সভা আহবানে ১৪৪ ধারা জারি

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৭:৪৩:১৪ অপরাহ্ণ, বুধবার, ১৮ অক্টোবর ২০১৭
  • ৭৬৭ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের পারমথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বুধবার বিকাল ৩ টায় ক্ষমতাশীন আওয়ামী লীগের বিবাদমান দুটি গ্রুপ সভা আহবান করায় আইন শৃংখলাপরিস্থিতির অবনতির আশংকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বুধবার উপজেলার পারমথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একই সময়ে বিবাদমান দুটি গ্রুপ সভা আহব্বান করায় জনসাধারণের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হরিণাকুন্ডু থানার ও.সির আবেদনের প্রেক্ষিতে বুধবার বেলা ১২ টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি) কে.এম শওকত হোসেন জানান, বুধবার ওই স্থানে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মশিউর রহমান জোয়ার্দ্দার সমর্থকরা ইউনিয়ন আওয়ামী লীগের র্কর্মী সভা আহব্বান করে মাইকিং বের করে। একই সময়ে একই স্থানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউ,পি চেয়ারম্যান গোলাম মোস্তফা নেতৃত্বাধীন গ্রুপের পক্ষে ঐ স্থানে একই সময়ে কর্মী সভা আহব্বান করে মাইকিং করায় জনসাধারণের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে ওই এলাকায় ১৪৪ ধারা জারির জন্য উপজেলা প্রশাসনের নিকট আবেদন জানালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই এলাকায় বেলা ১২ টা থেকে সন্ধা ৬ টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন। বর্তমানে ওই এলাকায় যে কোন ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

ট্যাগস :

ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার

হরিণাকুন্ডুতে আ.লীগের দু’গ্রুপের সভা আহবানে ১৪৪ ধারা জারি

আপডেট সময় : ০৭:৪৩:১৪ অপরাহ্ণ, বুধবার, ১৮ অক্টোবর ২০১৭