সোমবার | ২ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Logo নোবিপ্রবিতে কোটি টাকার প্রকল্পে ছাত্রদল নেতাদের হস্তক্ষেপের অভিযোগ Logo পলাশবাড়ী উপজেলায় ৭১ টি ভোট কেন্দ্রের মধ্যে অতিগুরুত্বপুর্ন ১১ টি ও সাধারণ ৬০ টি ভোট কেন্দ্র নির্দ্ধারন Logo বাঁধন খুলনা জোনের বার্ষিক সাধারণ সভা: নতুন নেতৃত্বে শরিফুল ও আতিকুল Logo খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির Logo মির্জাপুরে চিত্রনায়ক ডি এ তায়েবের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত Logo বীরগঞ্জে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করতে সকল গণমাধ্যম কর্মীদের  সহযোগিতা চাইলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার  Logo বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে জেলা জুয়েলার্স সমিতির অভিষেক ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত Logo পোস্টাল ব্যালটে ভোট দেবেন চাঁদপুর জেলা কারাগারের ২ নারীসহ ৩৩ কয়েদি

নান্দাইলে অসহায় পরিবারের কোটি টাকা মূল্যের জমি বে-দখল

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৭:৩৪:৪৩ অপরাহ্ণ, বুধবার, ১৮ অক্টোবর ২০১৭
  • ৭৫০ বার পড়া হয়েছে

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কালিয়াপাড়া গ্রামের সহায় সম্বলহীন অসহায় ব্যক্তি মৃত সব আলীর পুত্র মোহাম্মদ ইসমাঈল (৬৮) গং কালিয়াপাড়া মৌজায় ২ একর ৬৪ শতাংশ জমি একই গ্রামের তাদের নিজ বংশীয় মৃত ইমাম হোসেন পুত্র যথাক্রমে মোঃ রুকন উদ্দিন, সাহেদ আলী, ইদ্রিছ আলী, আফাজ উদ্দিন এবং মৃত গোলাম রাব্বানীর পুত্র যথাক্রমে বাহার উদ্দিন ও নাজিম উদ্দিন গং কর্তৃক জোরামূলে জবর দখল করে রাখার এক গুরুতর অভিযোগ পাওয়া গেছে। এক লিখিত অভিযোগ থেকে জানাগেছে, উল্লেখিত ব্যক্তিরা এলাকার কথিত সন্ত্রাসী, অর্থলোভী ও পরসম্পদ লোভী এবং খারাপ প্রকৃতির লোক। উভয়ে পরস্পর আত্মীয়। মোহাম্মদ ইসমাঈলের মা তারাবান বেওয়া পিতা মৃত আনছর শেখের দুই পুত্র সন্তান এবং দুই কন্যা সন্তান ছিল। দুই পুত্র সন্তানের কোন সন্তানাদি ছাড়াই মারা যায়। ফলে আনছর শেখের দুই কন্যা সন্তান সমস্ত জোত সম্পত্তির মালিক হয়। মোহাম্মদ ইসমাঈলের মা তারামন বেওয়ার তিন ভাই, এক বোন রেখে মারা যান। ইসমাঈল গং উক্ত সম্পত্তির বৈধ ওয়ারিশান ও মালিক থাকার পরেও বিবাদীরা ইসমাঈলের মায়ের সম্পদ জোরামূলে লোকবল ও অর্থবল থাকায় ভোগ দখল করে আসছে। উক্ত বিষয়ে বিজ্ঞ আদালতে মামলা করার পর ইসমাঈলের পক্ষে বিজ্ঞ আদালত কর্তৃক রায় বিদ্যমান থাকে। বিজ্ঞ আদালত কর্তৃক বিগত প্রায় ৬ মাস পূর্বে উক্ত জমির দখল ইসমাঈল গংদের পক্ষে প্রশাসনিক ভাবে ঢাকঢোল পিটিয়ে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাল নিশান উঠিয়ে জমি বুঝিয়ে দিয়ে যাবার পর ইসমাঈল গংরা জমিতে প্রবেশ করতে গেলে তাদের বেদম প্রহার করে গুরুতর আহত করে এবং উল্টো তাদের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় মিথ্যা মামলা দায়ের করে হয়রানী করা হচ্ছে। অসহায় দরিদ্র ইসমাঈল গংরা মানবাধিকার সংগঠন সমূহের সদয় দৃষ্টি সহ সহযোগীতা কামনা করেছেন। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে কোন ফয়সালা না হওয়ায় এই অসহায় পরিবারটি জমি ফিরে পাবার আশায় সমাজের বিভিন্ন স্থানে সাহায্য সহযোগীতা কামনা করেছেন।

ট্যাগস :

ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার

নান্দাইলে অসহায় পরিবারের কোটি টাকা মূল্যের জমি বে-দখল

আপডেট সময় : ০৭:৩৪:৪৩ অপরাহ্ণ, বুধবার, ১৮ অক্টোবর ২০১৭