মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহে হাট বাজারে এখন আর ঐতিহ্যবাহী ও সুগন্ধি কালোজিরা ধান পাওয়া যায় না!

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৩:০৫:২৪ অপরাহ্ণ, বুধবার, ১১ অক্টোবর ২০১৭
  • ৮৪৯ বার পড়া হয়েছে

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ ঝিনাইদহে এক সময় গ্রাম-বাংলার মানুষের কাছে খুবই জনপ্রিয় ছিল কালোজিরা ধান। কালোজিরা, কাশিয়া, বিন্নি সহ বিভিন্ন জাতের সুগন্ধি চিকন চাল দিয়ে তৈরী হত খিচুড়ি সিন্নি-পায়েশ, ফিরনি ও জর্দা সহ আরও অনেক মুখরোচক খাবার। কিন্তু এসবই এখন কালের স্মৃতি। ঝিনাইদহের হাট বাজারে এখন আর এ চাল পাওয়া যায় না। বলা চলে সারাদেশেই প্রায় বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী এই সুগন্ধি চাল। শুধু কালো জিরা ধান নয়, ক্রমবর্ধমান খাদ্যের চাহিদা মেটাতে সারাদেশ থেকেই হারিয়ে যাচ্ছে প্রাকৃতিক বান্ধব হাজারো জাতের দেশি ধান। অল্প কিছু বছরের ব্যবধানে এই ধান গুলোর জায়গা দখল করে নিয়েছে উফশী ও উচ্চ ফলনশীল জাতের ধান। ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন গ্রামে এসব জাতের ধান আবাদকারী কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, এ জাতের ধানের ফলন হয় কম। বিঘা প্রতি অন্য জাতের ধান যেখানে ১৫ থেকে সবোর্চ্চ ২০ মণ উংপাদন হয় সেখানে এ জাতের ফলন হয় সর্বচ্চ ৮ মণ পর্যন্ত।

তবে বাজারে দাম দিগুন পাওয়া যায়। সার, সেচ ও পরিচর্যাও লাগে কম। সেই হিসেবে আবাদে লোকসান হয়না বললেই চলে । এখনও গ্রামের গৃহস্থ পরিবারের কাছে এ ধানের কদর যথেষ্ট। তথ্যানুযায়ী, এ জাতের ধান আগে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আবাদ হত। কিন্তু এসব ধানের উৎপাদন কম হওয়ায় কৃষকরা বীজ আমদানীর উপর নির্ভশীল হয়ে পড়েন। এর ফলে হারিয়ে যাচ্ছে এক সময়ের জনপ্রিয় কালো জিরা, কাশিয়া-বিন্নি, সরু, বেগুন বিচি, জামাই ভোগ, দাদখানি ও খৈয়া মটর সহ নান জাতের দেশী ধান। জেলার কৃষকরা জানান, এজাতের ধান আবাদে প্রয়োজনীয় সহযোগীতা বা প্রদর্শনী প্লট প্রকল্প গ্রহন করলে বিলুপ্তির হাত থেকে তা ফেরানো সম্ভব হবে। কালো জিরা ধান ঝিনাইদহ জেলা উপজেলায় প্রায় জমিতে চাষ হয় । উচ্চ ফলনশীল জাতের ধানের চেয়ে এ ধানের ফলন কম হয় বিধায় কৃষকরা এ ধানের চাষ কম করেন। কৃষকরা নিজ আগ্রহেই এ ধান চাষ করেন। এ ধানটি দেশীয় জাতের ধানের মধ্যে অন্যতম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

ঝিনাইদহে হাট বাজারে এখন আর ঐতিহ্যবাহী ও সুগন্ধি কালোজিরা ধান পাওয়া যায় না!

আপডেট সময় : ০৩:০৫:২৪ অপরাহ্ণ, বুধবার, ১১ অক্টোবর ২০১৭