শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

যে প্রাণিদের ২০ শতাংশেরই মৃত্যু হয় খুনাখুনি করে !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৩৬:৩৮ অপরাহ্ণ, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৭
  • ৮০৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সম্প্রতি স্পেনের গবেষকরা মানুষসহ ১ হাজার ২৪টি স্তন্যপায়ী প্রজাতির প্রাণির মধ্যে ৪০ লাখ মৃত্যুর ঘটনা বিশ্লেষণ করেন। এর মধ্যে ২০১৫ সালে শুধু যুক্তরাষ্ট্রেই ১৬ হাজার মানুষকে হত্যার ঘটনা ঘটে।
এই হত্যাকাণ্ডগুলোর কারণ ছিল হিংসা, টাকা-পয়সা নিয়ে ঝগড়া-বিবাদ এবং ভিন্ন ধরনের লোকদের প্রতি ঘৃণা।

তবে গবেষণায় দেখা গেছে, প্রাণি জগতের মধ্যে নিজেদের প্রজাতির সদস্যদেরকে হত্যা করার ক্ষেত্রে শীর্ষ ৩০টি প্রজাতির মধ্যেও মানুষদের স্থান নেই। মানুষ ছাড়া নেকড়ে, সিংহ এবং বানর ও লেমুরসহ অন্যান্য প্রাইমেটরা আরো বেশি হারে নিজেদের মধ্যে খুনাখুনি করে।

গবেষণায় আরো দেখা গেছে, যাদেরকে আপাত শান্ত বলে মনে করা হয় এমন প্রজাতি বাস্তবে অনেক বেশি খুনি। আমেরিকার লম্বা লেজের চিনসিলাস, স্থল কাঠবিড়াল এবং বন্য ঘোড়া, গাজেল এবং হরিণসহ বেশ কয়েকটি খুরওয়ালা প্রাণিও পরস্পরকে ব্যাপক সংখ্যায় হত্যা করে। এই প্রজাতিগুলো পরস্পরকে হত্যাকারী প্রাণিদের তালিকার শীর্ষ ৫০ এর মধ্যে রয়েছে। নিজেদের মধ্যে সবচেয়ে বেশি খুনাখুনি করা প্রজাতি হলো মিরকাত। এদের ২০ শতাংশেরই মৃত্যু হয় নিজের প্রজাতির কোনো সদস্যের হাতে।

যেসব প্রজাতি নিয়ে গবেষণা চালানো হয়েছে তার মধ্যে অর্ধেকই নিজেদের প্রজাতির সদস্যদেরকে হত্যা করে। আর স্তন্যপায়ীদের মধ্যে প্রাইমেটরাই নিজেদের প্রজাতির সদস্যদের বেশি খুন করে। অন্যান্য স্তন্যপায়ীদের তুলনায় প্রাইমেটরা নিজের প্রজাতির সদস্যদের আটগুন বেশি হারে খুন করে।

তবে মানুষ এবং অন্যান্য স্তন্যপায়ীদের মধ্যে খুনের পরিবেশ-পরিস্থিতি পুরোপুরি আলাদা থাকে। বেশিরভাগ স্তন্যপায়ীর মধ্যে বেশিরভাগ খুনের ঘটনা ঘটে শিশু শাবককে হত্যার মধ্য দিয়ে। মিরকাত প্রজাতির প্রাণিদের মধ্যে কর্তৃত্ববান নারী সদস্যরা তাদের অধীনস্থ নারীদের শাবক বা ছানাকে হত্যা করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

যে প্রাণিদের ২০ শতাংশেরই মৃত্যু হয় খুনাখুনি করে !

আপডেট সময় : ১২:৩৬:৩৮ অপরাহ্ণ, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৭