শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন Logo চাঁদপুরে গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

যে দেশে নব্বইয়ের বেশি বয়সী মানুষের সংখ্যা ২০ লাখ !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:০৩:৩৫ অপরাহ্ণ, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৯৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জাপানে দীর্ঘজীবি মানুষের সংখ্যা বেশি একথা সবারই জানা। আর তারই জের ধরে এবার অনন্য এক রেকর্ড করল জাপানিরা।
দেশটিতে ৯০ বছর ও তার চেয়ে বেশি বয়সী মানুষের সংখ্যা প্রথমবারের মতো ২০ লাখ (২ মিলিয়ন) ছাড়িয়েছে। পাশাপাশি, ৬৫ বছরের চেয়ে বেশি বয়সী মানুষের সংখ্যার ক্ষেত্রেও রেকর্ড স্থাপন করেছে জাপান। কারণ দেশটিতে ৬৫ বছরের চেয়ে বেশি বয়সী মানুষের সংখ্যা হচ্ছে ৭৭ লাখ (৭.৭ মিলিয়ন)।

জানা গেছে, ১৯৮০ সালের দিকে জাপানে ৯০ বা তার চেয়ে বেশি বয়সী মানুষের সংখ্যা ছিল ১ লাখ ২০ হাজারের মতো। ২০০৪ সালে সেই সংখ্যা পৌঁছায় ১০ লাখ ২০ হাজারে। পরে ২০১৭ এর ১৫ সেপ্টেম্বরের হিসেবে সেটা দাঁড়ায় প্রায় ২০ লাখ ৬০ হাজার (২.০৬ মিলিয়ন)।

জাপানে দীর্ঘজীবি মানুষের সংখ্যা বেশি হওয়ার কারণ হিসেবে খাবার, নিয়মিত শরীরচর্চা এবং উন্নত চিকিৎসা ব্যবস্থাকেই মনে করা হচ্ছে। জানা গেছে, ৬৫ বয়সের বেশি জনগোষ্ঠির মধ্যে ৩৯ শতাংশই বিভিন্ন খণ্ডকালীন কাজ বা অনিয়মিত কর্মী হিসেবে কাজ করে আসছেন।

এ ব্যাপারে জাপানি সরকারের পরিসংখ্যান বিভাগের এক কর্মকর্তা জানান, বয়স্ক জাপানিরা কাজ করার ব্যাপারে খুবই আগ্রহী এবং অনেক কোম্পানিই এখন তাদের গ্রহণ করছে।

সরকারের সাম্প্রতিক একটি জরিপের বরাত দিয়ে খবরটি প্রকাশ করে জাপান টুডে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

যে দেশে নব্বইয়ের বেশি বয়সী মানুষের সংখ্যা ২০ লাখ !

আপডেট সময় : ০১:০৩:৩৫ অপরাহ্ণ, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০১৭