শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

যেখানে গরুর যত্ন নিলে মিলবে বিদ্যুৎ বিলে ভর্তুকি !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:১২:২০ অপরাহ্ণ, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৯২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ভারতে গরুর প্রতি ভালোবাসা দেখানোর জন্য যেন অলিখিত প্রতিযোগিতা চলছে। রাজস্থানে শুধু গরুর জন্য আলাদা মন্ত্রণালয় তৈরি করা হয়েছে।
দিল্লি কেন কম যাবে! দিল্লির বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশন গবাদি পশুদের জন্য অন্যরকম সুবিধার ব্যবস্থা করেছে। গোয়াল ঘরে বিদ্যুৎ বিলে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দিল্লিতে এই মুহূর্তে ১৬টি গোয়ালে ২৩ হাজার গরু রয়েছে। এর মধ্যে সরকারের অনুমোদন রয়েছে ৫টিতে। রক্ষণাবেক্ষণের জন্য গরু পিছু প্রতি মাসে ২০ টাকা করে দেওয়া হয়। কোনও গোয়ালে ১০টি গরু থাকলে প্রতি মাসে ৪০০-৫০০ ইউনিট বিদ্যুৎ পোড়ে। বিদ্যুৎ দপ্তরের এই ‘তোফায়’ উচ্ছ্বসিত দিল্লির গো-সদন সংগঠন। যার গরুদের দেখভালের বিষয় নিয়ে নানা কর্মসূচি চালায়। এই সংগঠনের কর্মকর্তা মহেশচন্দ্র শর্মার বক্তব্য, এর ফলে গোয়ালের মালিকরা স্বস্তি পাবেন। বিদ্যুৎ বিলের চাপ অনেকটা লাঘব হবে।

দিল্লিতে বিদ্যুতের বাড়তি মাশুল নিয়ে নাগরিকদের অভিযোগ দীর্ঘদিনের। দ্বিতীয়বার জিতে এসে অরবিন্দ কেজরিওয়াল বেশ কিছুটা বিল কমিয়েছিলেন। দিল্লির এই বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশন স্বশাসিত। এখানে রাজ্য সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই। অভিযোগ সেই সুযোগে সরকারের সঙ্গে কোনও আলোচনা না করেই ভর্তুকির সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এই সিদ্ধান্তে বেড়েছে বিতর্ক। দিল্লির বাসিন্দাদের অভিযোগ, কমিশনের কাছে আম আদমির কোনও মূল্য নেই। তারা গরু নিয়ে বেশি ব্যস্ত।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক

যেখানে গরুর যত্ন নিলে মিলবে বিদ্যুৎ বিলে ভর্তুকি !

আপডেট সময় : ১২:১২:২০ অপরাহ্ণ, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৭