শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

‘আকাশ’ মিসাইল দিচ্ছেন ভিয়েতনামকে মোদি চীনকে চাপে রাখতে !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৪৬:৫৬ অপরাহ্ণ, সোমবার, ৯ জানুয়ারি ২০১৭
  • ৮৬৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশটির সশস্ত্র বাহিনীকে ঢেলে সাজানো হয়েছে। সেই সামরিক বাহিনী যে ভারতের প্রতিবেশী দেশ চীনের হুমকি আর সহ্য করবে না, সে কথা বোঝাতে আর কোনও অবকাশ রাখছেন না ভারতীয় বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। সেজন্য ভারত এবার সম্পূর্ণ তাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘আকাশ মিসাইল’ সিস্টেম ভিয়েতনামের হাতে তুলে দিচ্ছে। এই সারফেস টু এয়ার মিসাইল ভিয়েতনামের হাতে তুলে দেওয়ার অন্যতম লক্ষ্য হল চীনকে কড়া বার্তা দেওয়া।

জানা গেছে, ভিয়েতনামের হাতে আকাশ মিসাইল সিস্টেম তুলে দেওয়া নিয়ে চূড়ান্ত আলোচনা করছে ভারত। ভারতীয় এই মিসাইলমাটি থেকে প্রায় ২৫ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় শত্রুর যুদ্ধবিমান, কপ্টার বা ড্রোনকে ধুলোয় মিশিয়ে দিতে পারে। এর আগে ভারত ভিয়েতনামকে ‘ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল’ ও ‘বরুণাস্ত্র অ্যান্টি-সাবমেরিন টর্পেডো’ দিতে চেয়েছে।

সেই সঙ্গে দ্রুতই ভারতীয় পাইলটরা সুখোই ৩০এমকেআই এর মতো যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ দেবেন ভিয়েতনামের বিমানবাহিনীর সেনাদের। গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে ভিয়েতনামের রাজধানী হানয় সফরে গিয়েছেন। সেই সফরেই ভিয়েতনামের সঙ্গে ভারতের সামরিক বন্ধুত্ব আরও দৃঢ় করার আশ্বাস দেন মোদি।

শুধু ভিয়েতনাম নয়, জাপানের সঙ্গেও দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক আরও মজবুত করছে ভারত। এর পিছনেও কারণ কিন্তু চীন। সম্প্রতি ভারতের সব ইস্যুতেই নয়াদিল্লির চরম বিরোধিতা করেছে বেইজিং। তাই বেজিংকে শিক্ষা দিতেই এবার ভিয়েতনাম ও জাপানের সঙ্গে ‘স্ট্র্যাটেজিক ও মিলিটারি পার্টনারশিপ’ বাড়ানোর দিকে মনোনিবেশ করেছে ভারত।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

‘আকাশ’ মিসাইল দিচ্ছেন ভিয়েতনামকে মোদি চীনকে চাপে রাখতে !

আপডেট সময় : ১২:৪৬:৫৬ অপরাহ্ণ, সোমবার, ৯ জানুয়ারি ২০১৭