শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন Logo চাঁদপুরে গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

হাতির সাথে সেলফি তুলতে গিয়ে প্রাণ হারালেন যে ব্যক্তি !

  • amzad khan
  • আপডেট সময় : ০৪:১৬:০৭ অপরাহ্ণ, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৭৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আজকাল সেলফি এক ভয়ানক নেশার মতোই! এই নেশাই আপাতত পেয়ে বসেছে আট থেকে আশি-প্রায় সব বয়সের মানুষকে। সোশ্যাল মিডিয়ার দৌলতে এই ‘রোগ’ ছড়াচ্ছে হু হু করে।
কিন্তু এই সেলফির কারণেই ঘটে চলেছে একের পর এক দুর্ঘটনা। কিন্তু তাতেও কি কমছে সেলফি তোলার হিড়িক? ফের একবার সেলফি প্রাণ কেড়ে নিল আরও একজনের। হাতির সঙ্গে সেলফি তুলতে গিয়ে মারা গেলেন অশোক ভারতী নামে ৫৪ বছরের এক ব্যক্তি। ভারতের ওড়িশার সুন্দরগড় জেলায় গত শনিবার ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, অশোক নামে মৃত ওই ব্যক্তি ভারতের কটকের বাসিন্দা হলেও, কর্মসূত্রে সুন্দরগড়ে থাকতেন। এদিন রাউরকেল্লার মান্দিয়াকুদার এলাকায় দাঁতাল হাতিটি চলে আসে। লোকালয় থেকে সেটিকে দূরে পাঠানোর চেষ্টা করছিলেন বন দপ্তরের কর্মী এবং গ্রামবাসীরা। তখনই ওই ব্যক্তি হাতিটির সঙ্গে সেলফি তুলতে যান, আর দুর্ঘটনার কবলে পড়েন। বন দপ্তরের কর্মীরা আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

দেশটির বন দপ্তরের এক কর্মী এই দুর্ঘটনা প্রসঙ্গে জানান, ‘আমরা দাঁতাল হাতিটিকে স্থানীয় মানুষদের সহায়তায় দূরে সরানোর চেষ্টা করছিলাম। কিন্তু এমন সময় সেখানে উপস্থিত ওই ব্যক্তি হাতিটির কাছে চলে যান। হাতিটির সঙ্গে সেলফি তুলতে গিয়েই বিপাকে পড়েন। তাঁকে আচমকাই আঘাত করে হাতিটি। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি। ’ জানা গিয়েছে, মৃতের পরিবারকে নিয়মানুযায়ী এককালীন কিছু টাকাও দেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

হাতির সাথে সেলফি তুলতে গিয়ে প্রাণ হারালেন যে ব্যক্তি !

আপডেট সময় : ০৪:১৬:০৭ অপরাহ্ণ, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০১৭