বৃহস্পতিবার | ৫ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo এক আসনে দুই বিএনপি প্রার্থী! ফরিদগঞ্জে ভোটের সমীকরণ ওলটপালট, সুযোগ খুঁজছে জামায়াত Logo খুবিতে দুই দিনব্যাপী স্থাপত্য থিসিস প্রদর্শনী Logo চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo সৌহার্দ্য আর সংস্কৃতির মেলবন্ধনে গাজীপুর জেলা সাংবাদিকদের মিলনমেলা Logo পলাশবাড়ীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচনী ক্যাম্পেইন Logo আজ ৪ ফেব্রুয়ারি লেখক ও শিক্ষক তৌফিক সুলতান স্যারের জন্মদিন। Logo খুবিতে ‘ভৈরবী’র নতুন নেতৃত্বে রাদ ও রাহুল Logo সুন্দরবন ও উপকূলীয় যৌথ গবেষণার লক্ষ্যে খুবি ও বেড্সের মধ্যে এমওইউ স্বাক্ষর Logo নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন Logo গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী

এবার হজ করেছেন ১৭৫২০১৪ জন !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:২৫:২৬ অপরাহ্ণ, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭
  • ৮৩৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

এ বছর সারা বিশ্বের মোট ১৭ লাখ ৫২ হাজার ১৪ জন ধর্মপ্রাণ মুসলমান সৌদি আরবে হজে গেছেন। এ সংখ্যা গত বছরের চেয়ে চার লাখ ২৬ হাজার ২৬৩ জন বেশি। মক্কা প্রদেশের আমির, পবিত্র দুই মসজিদের তত্ত্বাবধায়ক বাদশাহর উপদেষ্টা রাজপুত্র খালেদ আল-ফয়সালের উদ্ধৃতি দিয়ে সৌদি প্রেস অ্যাজেন্সি এসব তথ্য জানিয়েছে।

এ বছর কাতারের উপর অবরোধ আরোপ নিয়ে সরগরম ছিল বিশ্ব রাজনীতি। কাতারের ওপর যেসব দেশ অবরোধ আরোপ করে তার নেতৃত্বে ছিল সৌদি আরব। তারপরও এ বছর কাতারি হাজীর সংখ্যা বেড়েছে। গত বছর সৌদিতে হজ করতে কাতার থেকে ১২১০ জন এসেছিলেন। এ বছর এসেছেন ১৫৬৪ জন।

রাজপুত্র খালেদ আল-ফয়সাল জানান, পবিত্র হজ পালনে আগতদের যাতে কোনো ধরনের সমস্যা না হয় এবং যাতে তারা শান্তিপূর্ণভাবে হজ পালন করতে পারে সে জন্য গত বছরের চেয়ে সামরিক ও বেসামরিক কর্মকর্তার সংখ্যা তিন লাখ বাড়ানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এক আসনে দুই বিএনপি প্রার্থী! ফরিদগঞ্জে ভোটের সমীকরণ ওলটপালট, সুযোগ খুঁজছে জামায়াত

এবার হজ করেছেন ১৭৫২০১৪ জন !

আপডেট সময় : ১২:২৫:২৬ অপরাহ্ণ, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭