বৃহস্পতিবার | ৫ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo এক আসনে দুই বিএনপি প্রার্থী! ফরিদগঞ্জে ভোটের সমীকরণ ওলটপালট, সুযোগ খুঁজছে জামায়াত Logo খুবিতে দুই দিনব্যাপী স্থাপত্য থিসিস প্রদর্শনী Logo চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo সৌহার্দ্য আর সংস্কৃতির মেলবন্ধনে গাজীপুর জেলা সাংবাদিকদের মিলনমেলা Logo পলাশবাড়ীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচনী ক্যাম্পেইন Logo আজ ৪ ফেব্রুয়ারি লেখক ও শিক্ষক তৌফিক সুলতান স্যারের জন্মদিন। Logo খুবিতে ‘ভৈরবী’র নতুন নেতৃত্বে রাদ ও রাহুল Logo সুন্দরবন ও উপকূলীয় যৌথ গবেষণার লক্ষ্যে খুবি ও বেড্সের মধ্যে এমওইউ স্বাক্ষর Logo নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন Logo গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী

জিলহজের প্রথম ১০ দিন কুরবানিকারীর যে কাজ নিষেধ !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:০৮:০২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০১৭
  • ৮৩৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জিলহজ মাসের ১০ তারিখ পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হয়। ঈদের দিন নামাজের পর থেকে তাকবিরে তাশরিকের দিন শেষ হওয়ার আগ পর্যন্ত পশু কুরবানি করা যায়। তবে যিনি বা যারা কুরবানি করবেন তাদের জন্য কিছু কাজ রয়েছে। যা তারা জিলহজ মাস আসার সঙ্গে সঙ্গে তা থেকে বিরত থাকতে হবে।

অর্থাৎ যে ব্যক্তি কুরবানি করবে তার পক্ষে জিলহজ মাসের প্রথম ১০দিন চুল, চামড়া বা নখ কাটা যাবে না। অনেকে এ কাজগুলোকে হারাম বলেছেন।

যদি কেউ এ কাজগুলো করে অর্থাৎ চুল, চামড়া বা নখ কাটে তার জন্য কোনো জরিমানা নেই। তবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এ প্রসঙ্গে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেছেন।

হজরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা  থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যখন জিলহজ-এর ১০ দিন আসে এবং তোমাদের কেউ কুরবানি করার নিয়ত করে; তখন সে যেন নিজের চুল ও চামড়ার কোনো অংশ না কাটে। (মুসলিম)

সুতরাং মুসলিম উম্মাহর যারা কুরবানির করার সিদ্ধান্ত নিয়েছেন তাদের চুল, নখ বা অযাচিত পশম থেকে নিজেদেরকে জিলহজ মাস শুরু আগেই পরিচ্ছন্ন করে নিতে হবে।

আল্লাহ তাআলা সবাইকে হাদিসের ওপর আমল করার তাওফিক দান করুন। আমিন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এক আসনে দুই বিএনপি প্রার্থী! ফরিদগঞ্জে ভোটের সমীকরণ ওলটপালট, সুযোগ খুঁজছে জামায়াত

জিলহজের প্রথম ১০ দিন কুরবানিকারীর যে কাজ নিষেধ !

আপডেট সময় : ০৬:০৮:০২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০১৭