রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

ভারি স্কুলব্যাগ বহন নিষিদ্ধে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ !

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:০০:২২ অপরাহ্ণ, সোমবার, ২ জানুয়ারি ২০১৭
  • ৮৫৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

প্রাথমিকে শিশুর শরীরের ১০ শতাংশের বেশি ওজনের ব্যাগ বহন নিষিদ্ধ সংক্রান্ত হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত  হয়েছে। রবিবার (০১ জানুয়ারি) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ রায় প্রকাশ করা হয়।
৩৬ পৃষ্ঠার রায়টি লিখেছেন হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। একমত পোষণ করেছেন বিচারপতি আশীষ রঞ্জন দাস। গত বছরের ০৭ ডিসেম্বর রায়টি দেন হাইকোর্ট।

রায়ে প্রাথমিকে শিশুর শরীরের ১০ শতাংশের বেশি ওজনের ব্যাগ বহন নিষিদ্ধে ছয়মাসের মধ্যে সুনির্দিষ্ট আইন প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে ১০ শতাংশের বেশি ওজনের ব্যাগ বহন না করতে দেশের সকল বাংলা ও ইংলিশ মিডিয়াম স্কুলে ৩০ দিনের মধ্যে একটি সার্কুলার জারি করতে প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতরকে নির্দেশ দেওয়া হয়েছে। এ আদেশ না মানলে সংশ্লিষ্টদের প্রতি ব্যবস্থা নিতেও বলা হয়েছে।

স্কুলে শিশুদের ব্যাগ বহন নিয়ে রিট করেন সুপ্রিম কোর্টের তিন আইনজীবী মাসুদ হোসাইন দোলন, মোহাম্মদ জিয়াউল হক ও আনোয়ারুল করিম।রিটের প্রেক্ষিতে গত বছরের ১১ আগস্ট রুল জারি করেন হাইকোর্ট।

রায়ের পরে ০৭ ডিসেম্বর মাসুদ হোসেন দোলন বলেন, আদালত রায়ে বলেছেন- ১০ শতাংশের বেশি ওজনের ব্যাগ বহন করলে শিশুদের শরীরে ইনজুরি হয়। যেটা সারা জীবন বহন করতে হয়। তাই শিশুর ওজনের ১০ শতাংশের বেশি নয়, এমন ওজনের ব্যাগ বহন নিষিদ্ধে ছয়মাসের দিনের মধ্যে সুনির্দিষ্ট আইন প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ আদেশ বাস্তবায়ন করবেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব এবং প্রাথমিক গণশিক্ষা অধিদফতরের মহাপরিচালক।আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

রিট আবেদনে বলা হয়, প্রতিবেশী দেশ ভারতসহ বিভিন্ন দেশে স্কুল শিশুদের ব্যাগ বহনে আইন রয়েছে। এতে দেখা যায়, প্রাথমিক পূর্ব শিশুরা ব্যাগ গ্রহণ করে না। প্রাথমিক পর্যায়ের শিশুদের ক্ষেত্রে শিশুর ওজনের ১০ শতাংশের বেশি ওজনের ব্যাগ বহন করা যায় না। এতে শিশুর স্বাস্থ্যে প্রভাব পড়ে।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

ভারি স্কুলব্যাগ বহন নিষিদ্ধে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ !

আপডেট সময় : ০৭:০০:২২ অপরাহ্ণ, সোমবার, ২ জানুয়ারি ২০১৭