শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

এমপি লিটনের দ্বিতীয় জানাজা সম্পন্ন, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:২৩:২০ অপরাহ্ণ, সোমবার, ২ জানুয়ারি ২০১৭
  • ৮৩৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নিজ বাসায় দুর্বৃত্তদের গুলিতে নিহত গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটনের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় জাতীয় সংসদের দক্ষিণপ্লাজায় তার এ জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল সারোয়ার হোসেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী এমপি লিটনের মরদেহে শ্রদ্ধা জানান। এ সময় মন্ত্রীপরিষদ সদস্যরাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

জানাজা শেষে এমপি লিটনের মরদেহ গাইবান্ধার সুন্দরগঞ্জে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে বাদ আছর তৃতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।এর আগে, রবিবার দুপুরে রংপুর পুলিশ লাইন্স স্কুল মাঠে এমপি লিটনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ হেলিকপ্টারে করে ঢাকায় এনে বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়।

প্রসঙ্গত, গত শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাহাবাজ গ্রামে লিটনকে তার বাড়িতে ঢুকে গুলি করে দুর্বৃত্তরা। রাত সাড়ে ৭টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

এমপি লিটনের দ্বিতীয় জানাজা সম্পন্ন, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা !

আপডেট সময় : ০৬:২৩:২০ অপরাহ্ণ, সোমবার, ২ জানুয়ারি ২০১৭