বৃহস্পতিবার | ৫ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo এক আসনে দুই বিএনপি প্রার্থী! ফরিদগঞ্জে ভোটের সমীকরণ ওলটপালট, সুযোগ খুঁজছে জামায়াত Logo খুবিতে দুই দিনব্যাপী স্থাপত্য থিসিস প্রদর্শনী Logo চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo সৌহার্দ্য আর সংস্কৃতির মেলবন্ধনে গাজীপুর জেলা সাংবাদিকদের মিলনমেলা Logo পলাশবাড়ীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচনী ক্যাম্পেইন Logo আজ ৪ ফেব্রুয়ারি লেখক ও শিক্ষক তৌফিক সুলতান স্যারের জন্মদিন। Logo খুবিতে ‘ভৈরবী’র নতুন নেতৃত্বে রাদ ও রাহুল Logo সুন্দরবন ও উপকূলীয় যৌথ গবেষণার লক্ষ্যে খুবি ও বেড্সের মধ্যে এমওইউ স্বাক্ষর Logo নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন Logo গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী

৪০ হাজার যাত্রীর হজ অনিশ্চিত হতে পারে : রাশেদ খান মেনন !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:৫৬:৫৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১ আগস্ট ২০১৭
  • ৮০৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ই-ভিসা ও পরিবহন জটিলতা না কাটলে ৪০ হাজার যাত্রীর হজ পালনে সৌদি আরব যাওয়া অনিশ্চিত হয়ে পড়বে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

মঙ্গলবার দুপুরে রাজধানীর আশকোনা ক্যাম্পের হজ কার্যালয়ে ধর্ম ও বিমান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কাছে এ আশঙ্কার কথা জানান।

প্রসঙ্গত, ভিসা জটিলতাসহ যাত্রী সংকটের কারণে আজ মঙ্গলবারের চারটি ফ্লাইট ও বুধবার সকালের একটিসহ এখন পর্যন্ত ৫টি ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ বিমান।

রাশেদ খান মেনন বলেন, ৪৫ হাজারের ভিসা হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে এজেন্সিগুলো যাত্রী নিচ্ছে না। কারণ হিসেবে তিনি বলেন, ৪৫ হাজারের মধ্যে গ্রুপ যেটা আছে, সেই গ্রুপ হয়তো চারজনের গ্রুপ, সেখানে একজন নাই, সুতরাং তারা দিচ্ছে না।

এক্ষেত্রে বিমানের কিছু করার নেই জানিয়ে বেসামরিক বিমান চলাচলমন্ত্রী আরও বলেন, কারণ যাত্রী না পেলে তো কিছু করার নেই। টিকেট তো আমরা আগেই রেখেছি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এক আসনে দুই বিএনপি প্রার্থী! ফরিদগঞ্জে ভোটের সমীকরণ ওলটপালট, সুযোগ খুঁজছে জামায়াত

৪০ হাজার যাত্রীর হজ অনিশ্চিত হতে পারে : রাশেদ খান মেনন !

আপডেট সময় : ০৬:৫৬:৫৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১ আগস্ট ২০১৭