শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন Logo চাঁদপুরে গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

যে শহরে বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:৩৪:২৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ১ আগস্ট ২০১৭
  • ৭৮১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সম্প্রতি সুইজারল্যান্ডের জেরমাট শহরে পায়ে হেঁটে চলাচলের জন্যে বিশ্বের সবচেয়ে দীর্ঘ ঝুলন্ত সেতু উদ্বোধন করা হয়েছে। সেতুটির দৈর্ঘ্য প্রায় ৫০০ মিটার বা আধা কিলোমিটার। সেতুটির নামকরণ করা হয়েছে অয়রোপাব্র্যুকে বা ইউরোপের সেতু।

গ্রাবেনগোফ্যেরে সঙ্কীর্ণ এক উপত্যকার ৮৫ মিটার উচ্চতায় এই সেতুটি ঝুলছে। জেরমাটে পর্যটন বিভাগ জানিয়েছে, এই সেতু বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু। এর আগে সবচেয়ে দীর্ঘ ঝুলন্ত সেতুটি ছিল অস্ট্রিয়ায়, মাটি থেকে ১১০ মিটার ওপরে। এই সেতুটি ৪০৫ মিটার লম্বা। এর আগে জেরমাটে আরও একটি সেতু ছিল। সেটি উপর থেকে ছিটকে পড়া পাথরে ধ্বংস হয়ে গেলে সেখানে নতুন করে এই সেতুটি বানানো হয়েছে।

জেরমাটের নতুন সেতুটি যেসব রজ্জু দিয়ে বানানো হয়েছে তার ওজন প্রায় আট টন। লোকজনের চলাচলের সময় এটি যাতে দুলে উঠতে না পারে সেভাবেই এটিকে তৈরি করা হয়েছে। এর ওপর দাঁড়িয়ে চারপাশের নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য উপভোগের সুযোগ পর্যটকদের আকর্ষণ করবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

যে শহরে বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু !

আপডেট সময় : ০৫:৩৪:২৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ১ আগস্ট ২০১৭