বৃহস্পতিবার | ৫ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo এক আসনে দুই বিএনপি প্রার্থী! ফরিদগঞ্জে ভোটের সমীকরণ ওলটপালট, সুযোগ খুঁজছে জামায়াত Logo খুবিতে দুই দিনব্যাপী স্থাপত্য থিসিস প্রদর্শনী Logo চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo সৌহার্দ্য আর সংস্কৃতির মেলবন্ধনে গাজীপুর জেলা সাংবাদিকদের মিলনমেলা Logo পলাশবাড়ীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচনী ক্যাম্পেইন Logo আজ ৪ ফেব্রুয়ারি লেখক ও শিক্ষক তৌফিক সুলতান স্যারের জন্মদিন। Logo খুবিতে ‘ভৈরবী’র নতুন নেতৃত্বে রাদ ও রাহুল Logo সুন্দরবন ও উপকূলীয় যৌথ গবেষণার লক্ষ্যে খুবি ও বেড্সের মধ্যে এমওইউ স্বাক্ষর Logo নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন Logo গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী

সন্তানকে সুপথে ফেরানোর আমল কী ?

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:০৬:৩৯ অপরাহ্ণ, শনিবার, ২৯ জুলাই ২০১৭
  • ৮৩২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় বেসরকারি একটি টেলিভিশনের জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

প্রশ্ন : কোনো সন্তান যদি বিপথে চলে যায়, সঙ্গদোষে হোক বা কোনো কারণে, যদি নষ্ট হয়ে যায়, তাহলে সেই সন্তানকে নেক পথে ফেরানোর জন্য কোনো আমল আছে কী?

উত্তর : সন্তান যদি কোনো কারণে বিপথে চলে যায়, তাহলে তাকে সুপথে আনার দায়িত্ব অভিভাবকের, কোনো সন্দেহ নেই। সন্তান কী কারণে বিপথে গেছে, অভিভাবককে প্রথমে সেটা বের করতে হবে। শুধু দোয়ার ওপর নির্ভর করে দুনিয়ার কোনো কাজ তো আপনি করেন না। এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে।

কী কারণে সে বিপথে গেছে, সে কারণ আগে উদঘাটন করে প্রথমে সেটাকে মোয়ালাজা বা সেটাকে ট্রিটমেন্ট করতে হবে। প্রথমে সেখানে ট্রিটমেন্ট আসবে। এটি হচ্ছে প্রথম বিষয়।

দ্বিতীয় বিষয় হচ্ছে, সন্তানের জন্য বেশি বেশি করে দোয়া করা। কারণ, সন্তানের জন্য পিতা অথবা মাতার দোয়া আল্লাহর কাছে কবুল হয়। যেসব দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে থাকে, তার মধ্যে পিতা-মাতার দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়। তাই বারবার সন্তানের জন্য আল্লাহতায়ালার কাছে বেশি বেশি দোয়া করা যেন, আল্লাহ সুবাহানাহুতায়ালা এই সন্তানকে এই পথ থেকে সহজ-সরল পথে অথবা সঠিক পথে তাকে ফিরিয়ে আনেন। তার জন্য বারবার দোয়া করবেন। তাকে ভালো সাহচর্য দেওয়ার ব্যবস্থা করতে হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এক আসনে দুই বিএনপি প্রার্থী! ফরিদগঞ্জে ভোটের সমীকরণ ওলটপালট, সুযোগ খুঁজছে জামায়াত

সন্তানকে সুপথে ফেরানোর আমল কী ?

আপডেট সময় : ০৫:০৬:৩৯ অপরাহ্ণ, শনিবার, ২৯ জুলাই ২০১৭