রবিবার | ১ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Logo নোবিপ্রবিতে কোটি টাকার প্রকল্পে ছাত্রদল নেতাদের হস্তক্ষেপের অভিযোগ Logo পলাশবাড়ী উপজেলায় ৭১ টি ভোট কেন্দ্রের মধ্যে অতিগুরুত্বপুর্ন ১১ টি ও সাধারণ ৬০ টি ভোট কেন্দ্র নির্দ্ধারন Logo বাঁধন খুলনা জোনের বার্ষিক সাধারণ সভা: নতুন নেতৃত্বে শরিফুল ও আতিকুল Logo খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির Logo মির্জাপুরে চিত্রনায়ক ডি এ তায়েবের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত Logo বীরগঞ্জে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করতে সকল গণমাধ্যম কর্মীদের  সহযোগিতা চাইলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার  Logo বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে জেলা জুয়েলার্স সমিতির অভিষেক ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত Logo পোস্টাল ব্যালটে ভোট দেবেন চাঁদপুর জেলা কারাগারের ২ নারীসহ ৩৩ কয়েদি

বিএনপি নেতা সালাহউদ্দিন কারাগারে!

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৩৯:২৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০১৬
  • ৮৫২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ঢাকা-৪ আসনের বিএনপি দলীয় প্রাক্তন এমপি এবং বিএনপির সমবায়বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহম্মেদকে নাশকতার ১১ মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার ঢাকার তিন নম্বর মহানগর হাকিম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বুধবার সকাল পৌনে ১১টায় নাশকতার ১৫ মামলায় সালাহউদ্দিন আহম্মেদ আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

শুনানি শেষে যাত্রাবাড়ী থানার সাতটি, কদমতলী থানার তিনটি ও শ্যামপুর থানার একটি মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। অপর চারটি মামলায় তার জামিন মঞ্জুর হয়।

ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলমগীর কবির রাজ ওয়ারী থানার একটি মামলায় জামিন মঞ্জুর করেন।ঢাকার আরেক অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম লুৎফর রহমান শিশির গেন্ডারিয়া থানার একটি মামলায় জামিন মঞ্জুর করেন।

অপর ১৩ মামলায় ঢাকা মহানগর হাকিম গোলাম নবী যাত্রাবাড়ী থানার সাতটি এবং কদমতলী থানার তিনটি ও শ্যামপুর থানার একটি মামলায় এ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে যাত্রাবাড়ী থানার দুই মামলায় জামিন মঞ্জুর করেন।

আসামিপক্ষে জামিন শুনানি করেন সানাউল্লাহ মিয়া। তিনি বলেন, ‘মামলাগুলোয় এ আসামির বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তিনি অসুস্থ, জীবন রক্ষার জন্য তার জামিন মঞ্জুর করা হোক। জামিন দিলে এ আসামি পলাতক হবে না।’

রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু এবং উপপুলিশ কমিশনার মিরাশ উদ্দিন জামিনের বিরোধিতা করে শুনানি করেন।প্রসঙ্গত, ২০১৫ সালে বিএনপির ডাকা অনির্দিষ্টকালের হরতাল-অবরোধ কর্মসূচির সময় নাশকতার অভিযোগে মামলাগুলো দায়ের করা হয়।

ট্যাগস :

ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার

বিএনপি নেতা সালাহউদ্দিন কারাগারে!

আপডেট সময় : ১২:৩৯:২৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০১৬