বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

চতুর্থ প্রান্তিকে মূল্যস্ফীতি বেড়েছে !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:১৮:৫৭ অপরাহ্ণ, বুধবার, ১২ জুলাই ২০১৭
  • ৭৮২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

এপ্রিল থেকে জুন মাসে মূল্যস্ফীতি বেড়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাব অনুযায়ী, চতুর্থ প্রান্তিকে (এপ্রিল-জুন) সাধারণ মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্টে ভিত্তিতে হয়েছে ৫ দশমিক ৭২ শতাংশ। যা গত অর্থবছরের (২০১৫-১৬) একই সময়ে ছিল ৫ দশমিক ৫৩।

গতকাল  মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে একনেক-পরবর্তী সভায় বিবিএসের প্রতিবেদন প্রকাশকালে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

পরিকল্পনামন্ত্রী বলেন, তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) তুলনায় চতুর্থ প্রান্তিকে দ্রব্য ও সেবার মূল্য বৃদ্ধির কারণে মূল্যস্ফীতি বেড়েছে।

যেসব দ্রব্যের দাম বেড়েছে : খাদ্য আইটেম- চাল, গরুর মাংস, খাসির মাংস, শাক-সবজি, কাঁচা মরিচ, সয়াবিন তেল, চা-পাতা, দুধ ইত্যাদি।

খাদ্য-বহির্ভূত আইটেম- পরিধেয় বস্ত্রাদি, জ্বালানি, বাড়ি ভাড়া, আসবাবপত্র ও গৃহস্থালি, চিকিৎসা সেবা, পরিবহন ও শিক্ষা উপকরণ ইত্যাদি।

পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন অনুসারে, গ্রামে সার্বিক মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্টে মাসিক ভিত্তিতে বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৪৯ শতাংশে, যা তার আগের অর্থবছরের একই সময় ছিল ৪ দশমিক ৬৬ শতাংশ।

শহরের সার্বিক মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্টে দাঁড়িয়েছে ৬ দশমিক ১৬ শতাংশে- যা আগের অর্থবছরে ছিল ৭ দশমিক ১৭ শতাংশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

চতুর্থ প্রান্তিকে মূল্যস্ফীতি বেড়েছে !

আপডেট সময় : ১২:১৮:৫৭ অপরাহ্ণ, বুধবার, ১২ জুলাই ২০১৭