শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ মহিলা পাইলট অ্যানি !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:১২:২৭ অপরাহ্ণ, শনিবার, ৮ জুলাই ২০১৭
  • ৭৭২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কোনো বিষয় নিয়ে যদি আপনি বদ্ধপরিকর হন, তবে আপনার সেই স্বপ্ন সত্যি হবেই। যদি আপনার ইচ্ছা শক্তি প্রবল থাকে তাহলে কেউ আপনাকে আপনার স্বপ্ন থেকে বঞ্চিত করতে পারবে না। কথাটি কিন্তু শুধুমাত্র কথার কথা নয়। এমনই একটি বিষয় সত্যিই প্রমাণ করে দেখালো বোয়িং ৭৭৭-র কনিষ্ঠতম এক মহিলা পাইলট।

ছোট থেকেই স্বপ্ন ছিল তার কমান্ডার হওয়ার। অবশেষে সফল হল তার স্বপ্ন। তিনি হলেন- পাঠানকোটের বাসিন্দা অ্যানি দিব্যা থুড়ি ক্যাপ্টেন দিব্যা। বর্তমানে কাজের সূত্রে তিনি এখন থাকেন ভারতের মুম্বাইয়ে।

অ্যানি জানিয়েছেন, তিনি পাঠানকোটের বাসিন্দা ছিলেন। তিনি মধ্যবিত্ত পরিবারের ছিলেন। তার পরিবার আর্থিক অস্বচ্ছলতার সম্মুখীন হলেও কখনো অ্যানির পড়াশুনায় যাতে ঘাটতি না হয় সেই বিষয়ে সব সময় সচেতন থাকতেন তার বাবা-মা। কিন্তু তার বাবার ইচ্ছে ছিল সে বড় হয়ে ডাক্তার হবে। কিন্তু তার মা সব সময়ই অ্যানিকে সহযোগিতা করতেন।

১৭ বছর বয়সে ঋণ নিয়ে ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় উড়ান একাডেমিতে ভর্তি হন। দুই বছরের মাথায় ১৯ বছর বয়সে কোর্স সম্পন্ন করেই এয়ার ইন্ডিয়ায় চাকরি পান। সেখান থেকে তাকে উচ্চতর প্রশিক্ষণের জন্য স্পেনে পাঠানো হয়। প্রশিক্ষণ শেষে ফিরে অ্যানি বোয়িং ৭৩৭ চালানোর সুযোগ পান। এরপর ২১ বছর বয়সে ফের প্রশিক্ষণের জন্য পাঠানো হয় লন্ডনে। এরপরই অ্যানির সুযোগ হয়ে যায় বোয়িং ৭৭৭ চালানোর।

সূত্র: কলকাতা২৪.কম

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক

বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ মহিলা পাইলট অ্যানি !

আপডেট সময় : ০১:১২:২৭ অপরাহ্ণ, শনিবার, ৮ জুলাই ২০১৭