শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

যে সৌন্দর্যের প্রচলিত সংজ্ঞা পাল্টে দিচ্ছেন ‘কুইন অফ ডার্ক’ !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:৪৪:১১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭
  • ৭৭৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আজও অনেক মানুষেরই মাথাব্যথার অন্যরম বিষয় গাত্রবর্ণ। ফরসা মানেই সৌন্দর্যের প্রতীক হিসেবে ধরা হয়। আর কালো মানেই অশুভ কিংবা খারাপের চিহ্ন হিসেবে মনে করা হয়। বিশেষ করে অভিনয় কিংবা মডেলিংয়ের মতো পেশার ক্ষেত্রে।

যেখানে বাহ্যিক রুপকেই গুণ হিসেবে বিচার করা হয়ে থাকে, সেখানে সাদা চামড়ার কদরই বেশি। এই বিশ্বাসকেই ভুল প্রমাণিত করেছেন মডেল নিয়াকিম গ্যাটওয়েচ। কালো রংয়ের সৌন্দর্য নিয়েই আজ বিশ্বের প্রথম সারির মডেল দক্ষিণ সুদানের এই ২৪ বছরের কন্যা।

প্রথম দেখায় কোনও পুতুল মনে হতেই পারে। কিন্তু নিখুঁত চেহারার মেয়েটি একটি রক্তমাংসের গড়া মানুষ। যাকে এক ট্যাক্সিওয়ালা চূড়ান্ত অপমান করে গায়ের রং পরিবর্তন করার পরামর্শ পর্যন্ত দিয়েছিল। হাসি দিয়ে সে অপমানের জবাব দিয়েছিলেন নিয়াকিম।

এরপর সেই হাসিমুখেই তিনি জয় করেছেন বিশ্বকে। কারণ নিজের ওপর সম্পূর্ণ আত্মবিশ্বাস রয়েছে তার। গায়ের রং কখনও সৌন্দর্যের সংজ্ঞা হতে পারে না। সৌন্দর্য মানুষের মনে থাকে। আর তাতে রঙের বাছবিচার থাকে না। এটাই নিয়াকি্মের আদর্শ। আর এই জন্য তার অনুরাগীরা তাকে নাম দিয়েছেন ‘কুইন অফ ডার্ক’।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

যে সৌন্দর্যের প্রচলিত সংজ্ঞা পাল্টে দিচ্ছেন ‘কুইন অফ ডার্ক’ !

আপডেট সময় : ০২:৪৪:১১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭