বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১৫ লাখ টন চাল আমদানি করবে সরকার !

  • আপডেট সময় : ১১:২৬:৩২ পূর্বাহ্ণ, সোমবার, ৩ জুলাই ২০১৭
  • ৭৯২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সরকার চলতি অর্থবছরে বিদেশ থেকে ১০ থেকে ১৫ লাখ টন চাল আমদানির পরিকল্পনা করেছে।

আজ রোববার খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বদরুল হাসান বলেন, ‘প্রাথমিকভাবে আমাদের ৬ লাখ মেট্রিক টন চাল আমদানির পরিকল্পনা রয়েছে। তবে খাদ্য ঘাটতি পূরণে এই আমদানির পরিমাণ ১০ থেকে ১৫ লাখ টনে বাড়তে পারে।’

সরকারি সূত্র জানায়, একই সময়ে সরকার চাল আমদানির ওপর আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে, যাতে দেশে চালের মূল্য কম রাখতে সহায়ক হয়।

বদরুল হাসান বলেন, ‘এই পরিকল্পনার আওতায় ভিয়েতনাম থেকে সরকার টু সরকার ভিত্তিতে প্রতি টন চাল ৪৩০ থেকে ৪৭০ মার্কিন ডলার মূল্যে প্রায় আড়াই লাখ টন চাল আমদানি করা হবে।’ তিনি বলেন, ‘আগামী ১২ জুলাইয়ের মধ্যে আমদানির প্রথম চালানটি দেশে এসে পৌঁছাবে।’

এ ছাড়া দেড় লাখ টন চাল আমদানির জন্য সরকার দরপত্র আহ্বান করেছে উল্লেখ করে মহাপরিচালক বলেন, ‘দেশে যথাসময়ে চাল এসে পৌঁছাবে।’

চাল আমদানির ওপর ১৮ শতাংশ আমদানি শুল্ক কমানো হয়েছে জানিয়ে মহাপরিচালক বদরুল হাসান বলেন, ‘এতে পূর্বের প্রতি কেজি চাল আমদানিতে ৯ টাকার স্থলে এখন সাড়ে তিন টাকা করে ক্রয়ে সাহায্য করবে।’ তিনি আরো বলেন, ‘থাই সরকারের সঙ্গে চাল আমদানির ব্যাপারে আলোচনার জন্য খাদ্য মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল আগামী ৫ জুলাই থাইল্যান্ড সফর করবে।

সূত্র : এনটিভিবিডি

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৫ লাখ টন চাল আমদানি করবে সরকার !

আপডেট সময় : ১১:২৬:৩২ পূর্বাহ্ণ, সোমবার, ৩ জুলাই ২০১৭