শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

ইসরাইলের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ!

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৪১:৫৬ পূর্বাহ্ণ, সোমবার, ২৬ ডিসেম্বর ২০১৬
  • ৮৯৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ইসরাইলের হাইফা নগরীর একটি তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। শোধনাগারটি বাজান কোম্পানির মালিকানাধীন।

ইসরাইলি গণমাধ্যমের খবর অনুযায়ী, ফায়ার সার্ভিসের লোকজন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। ধারণা করা হচ্ছে, আগুনের লেলিহান শিখা আরো ছড়িয়ে পড়তে পারে।

হাইফা ফায়ার সার্ভিসের মুখপাত্র ইয়োরাম লেভি বলেছেন, “এটা একটা মারাত্মক ঘটনা। আমাদের এই মুহূর্তের মূল লক্ষ্য হচ্ছে- অন্য ট্যাংকিগুলোতে আগুন যাতে ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করা কারণ এসব ট্যাংকে বিপজ্জনক উপাদান রয়েছে।”

লেভি জানান, যখন আগুন লাগে তখন ট্যাংকিতে ১০০০ লিটার পেট্রোল ছিল কিন্তু কী কারণে আগুন লেগেছে এখনো তা নিশ্চিত হওয়া যায় নি। অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে এবং আগুনের তীব্রতার কথা বিবেচনা করে ওই এলাকায় যাওয়ার সব রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ। ঝুঁকিপূর্ণ দূষণের আশংকায় স্থানীয় লোকজনকে ঘরের ভেতরে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

ইসরাইলের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ!

আপডেট সময় : ১১:৪১:৫৬ পূর্বাহ্ণ, সোমবার, ২৬ ডিসেম্বর ২০১৬