শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন Logo চাঁদপুরে গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফিলিস্তিন নিয়ে প্রস্তাব পাসের পর জাতিসঙ্ঘের সাথে সম্পর্ক ছিন্নের হুমকি ইসরাইলের!

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৩৬:৫০ পূর্বাহ্ণ, সোমবার, ২৬ ডিসেম্বর ২০১৬
  • ৮৮৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন বসতি স্থাপনে বন্ধ করতে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের দেওয়া সিদ্ধান্তের তীব্র নিন্দা প্রকাশ করেছে ইসরাইল। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘটনার জেরে জাতিসংঘের সঙ্গে সম্পর্ক না রাখারও হুমকি দিয়েছেন।

অতীতের অবস্থান থেকে সরে শুক্রবার এ প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো ক্ষমতা প্রয়োগে বিরত থাকে। তবে যুক্তরাষ্ট্রের এ অবস্থানকে ‘লজ্জাজনক’ হিসেবে উল্লেখ করেছে ইসরাইলের প্রধানমন্ত্রীর অফিস।

হোয়াইট হাউজের একজন মুখপাত্র জানিয়েছেন, বারাক ওবামা প্রশাসন ফিলিস্তিন সমস্যার একটা শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে এ ভেটো প্রদান থেকে বিরত থাকে।

যুক্তরাষ্ট্র বিরোধিতা না করায় প্রস্তাবটি ১৪-০ ভোটে পাস হয়ে যায়।

শনিবার নেতানিয়াহু বলেছেন, ‘আমি পররাষ্ট্রমন্ত্রীকে জাতিসংঘের সঙ্গে অতীতে করা সব চুক্তিগুলোকে পুনর্বিবেচনা করার নির্দেশ দিয়েছি। এর মধ্যে জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থায়নের বিষয়গুলোও রয়েছে এবং ইসরাইলে জাতিসংঘের প্রতিনিধি সম্পর্কে।’

তিনি আরও বলেন, ‘আমি ইতোমধ্যে জাতিসংঘের ৫টি প্রতিষ্ঠান যেগুলো ইসরায়েলের সঙ্গে বৈরী মনোভাব পোষণ করে, সেগুলোর প্রায় ৭৮ লাখ মার্কিন ডলারের অর্থায়ন বন্ধ করে দিয়েছি। এমন আরও আসবে সামনে।’

গত আট বছরে এই প্রথম ইসরাইল ও ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কোনো প্রস্তাব গ্রহণ করল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

ফিলিস্তিন নিয়ে প্রস্তাব পাসের পর জাতিসঙ্ঘের সাথে সম্পর্ক ছিন্নের হুমকি ইসরাইলের!

আপডেট সময় : ১১:৩৬:৫০ পূর্বাহ্ণ, সোমবার, ২৬ ডিসেম্বর ২০১৬