বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বাণিজ্যিক এলাকায় আজ শনিবার ব্যাংক খোলা !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:২০:৪২ অপরাহ্ণ, শনিবার, ২৪ জুন ২০১৭
  • ৭৮১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আজ শনিবার ছুটির দিনে ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের লেনদেনের সুবিধার্থে দেশের সব বাণিজ্যিক এলাকা, জেলা শহর ও বৃহৎ শপিং মার্কেট এলাকার ব্যাংক শাখা খোলা থাকছে।

ছুটির দিনে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা সাপেক্ষে বৃহস্পতিবার ব্যাংক খোলা রাখার এই নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক। একই দিন আলাদা প্রজ্ঞাপনে ঈদের ছুটিতে ব্যাংক ব্যবসার নিরাপত্তা নিশ্চিত করার পরামর্শও দেয় বাংলাদেশ ব্যাংক।

এতে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে ব্যাংকের প্রধান কার্যালয়, শাখা অফিস এবং এটিএম বুথের সাইবার নিরাপত্তাসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয় ব্যাংকগুলোকে।

এর আগে গত মঙ্গলবার আলাদা আলাদা প্রজ্ঞাপনে পোশাক কারখানা ও কাস্টমস সংশ্লিষ্ট ব্যাংক শাখা শুক্রবার থেকে রোববার পর্যন্ত খোলা রাখার পাশাপাশি রেমিট্যান্স সংশ্লিষ্ট শাখা খোলা রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়।

এ ছাড়া অন্য একটি সার্কুলারে বলা হয়েছে, দেশের অর্থনৈতিক চালিকা শক্তির অন্যতম উপাদান হিসেবে বিবেচিত বৈদেশিক রেমিট্যান্স প্রবাহ স্বাভাবিক রাখতে   প্রয়োজনীয় সংখ্যক শাখা খোলা রেখে শুধু নগদ অর্থ জমা ও উত্তোলন এবং বৈদেশিক রেমিট্যান্স বিতরণ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করতে হবে।

এ ছাড়া বিমান, সমুদ্র বা নৌবন্দর সংশ্লিষ্ট অথরাইজড ডিলার শাখাগুলো খোলা রাখার পাশাপাশি দেশের আমদানি ও রপ্তানি বাণিজ্য সচল রাখার স্বার্থে সব কাস্টম হাউস ও কাস্টমস স্টেশনের কাছের তফসিলি ব্যাংকের শাখা শুক্রবার, শনিবার এবং রোববার তিন দিনই খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের অন্য একটি প্রজ্ঞাপনে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাণিজ্যিক এলাকায় আজ শনিবার ব্যাংক খোলা !

আপডেট সময় : ১২:২০:৪২ অপরাহ্ণ, শনিবার, ২৪ জুন ২০১৭