বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ভরা মৌসুমে চালের দাম ডাবল হলো কেন, প্রশ্ন জাপা এমপির !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫৭:০৬ পূর্বাহ্ণ, সোমবার, ১২ জুন ২০১৭
  • ৭৮২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জাতীয় পার্টির (জাপা) এমপি শওকত চৌধুরী বলেছেন, বাজেটে ব্যাংকের টাকা কাটার কথা বলায় ঢাকার ৯০ ভাগ লোক সরকারের বিপক্ষে চলে গেছে। সঞ্চয়পত্রের সুদের হার কমানোর ফলে দেশের মানুষ বিপক্ষে চলে গেছে। কিন্তু মুখ দিয়ে কেউ বলে না।

তিনি বলেন, ভরা মৌসুমে চালের দাম ডাবল। পরে কি হবে জানি না। ভরা মৌসুমে চালের দাম  ডাবল হলো কেন? এটা সমস্যা, দেখা দরকার। চাল ও নিত্য প্রয়োজনীয় জিনিষের দাম কমানোর চেষ্টা করেন। ফাঁকা বুলি মাইরেন না। বহুত মারছেন। মিথ্য কথা বলবেন না।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্বে বুধবার সংসদের বাজেট আলোচনায় অংশ নিয়ে  তিনি এসব কথা বলেন।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা তুলে ধরে শওকত চৌধুরী বলেন, ঢাকা শহরে ঘুরি, ব্যবসা-বাণিজ্য করে, দেখি আমরা। কোন জিনিসের দাম বাড়ে নাই এইটা বলেন। চালের ভরা মৌসুমেও দাম দ্বিগুণ। মানুষকে শান্তিতে থাকতে দিতে হবে।

তিনি সরকারি গুদামে চালের মজুদ নিয়ে প্রশ্ন তুলে বলেন, কী রকম মজুদ আছে? মজুদই যদি থাকে দাম ডাবল হবে কেন। আমার মনে হয় মজুদ নাই। আমার মনে হয়, মজুদও নাই, কিছু নাই, সব ফাঁকাবুলি। গত এক বছরে দেশে চালের দাম বেশ কয়েক দফায় বেড়েছে। এর মধ্যে সরকারি পর্যবেক্ষণেই এক বছরে মোটা চালের দাম কেজি প্রতি প্রায় ৩২ শতাংশ বাড়তে দেখা যায়।

তিনি আরও বলেন, আমরা এখন মফিজ নেই। আমাদের চাল ঢাকায় আসে। তারপর ঢাকার মানুষ কেনে। জাতীয় পার্টির শওকত চৌধুরী বাজেটের সমালোচনা করে বলেন, ক্ষমতা অনেক পিচ্ছিল জিনিস। যেকোন সময় পিছলিয়ে যেতে পারে। বেশি আত্মতুষ্টিতে ভোগার কোন অবকাশ নেই। এই বাজেটের ফলে চালসহ প্রতিটি জিনিসের দাম বেড়েছে। রংপুর বিভাগকে বাজেটে উপেক্ষা করা হয়েছে। এটা চরম বৈষম্য। অথচ রংপুর বিভাগেই ৩০টি আসনই সরকারের সম্ভাবনাময়।

তিনি বলেন, মন্ত্রীরা আশ্বাস দিলেও টাকা দেন না। এলাকার জনগণ মনে করে মন্ত্রীরা টাকা দিচ্ছেন, আমরা মেরে খাচ্ছি। এসব তামাশা করা ঠিক নয়। সংসদ তামাশার জায়গা নয়। মন্ত্রীদের মনে রাখতে হবে তাঁরাও এমপি, আমরাও এমপি। আমাদেরকে বিইজ্যত করার কোনো অধিকার কি তাদের আছে? আমরা বিইজ্যত হয়ে যাই জনগণের কাছে। এরকম ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য অনুরোধ জানান সংসদে বিরোধী দলের এ সদস্য। শুধু মন্ত্রীরা নির্বাচনে পাস করলেই সরকার গঠন হবে না। জাতীয় পার্টি কখনো আওয়ামী লীগের সঙ্গে বেঈমানি করেনি। তাই অবহেলা করবেন না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভরা মৌসুমে চালের দাম ডাবল হলো কেন, প্রশ্ন জাপা এমপির !

আপডেট সময় : ১১:৫৭:০৬ পূর্বাহ্ণ, সোমবার, ১২ জুন ২০১৭