শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ৮৫৭৬.৭৪ কোটি টাকা কৃষি ঋণ বিতরণ করেছে

  • amzad khan
  • আপডেট সময় : ০১:৫২:৪৫ অপরাহ্ণ, শনিবার, ১০ জুন ২০১৭
  • ৭৮৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত ৮ হাজার ৫৭৬ কোটি ৭৪ লাখ টাকা কৃষি ঋণ হিসেবে বিতরণ করেছে।

গত বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সদস্য মো. মামুনুর রশীদ কিরনের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।  অর্থমন্ত্রী বলেন, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর পাশাপাশি বেসরকারি ব্যাংক এ ঋণ বিতরণ করেছে।
তিনি বলেন, রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকসমূহের পাশাপাশি ২০০৯-১০ অর্থবছর থেকে সকল বেসরকারি বাণিজ্যিক ও বিদেশি ব্যাংকসমূহের জন্য কৃষি ঋণ বিতরণ বাধ্যতামূলক করা হয়েছে।

তিনি বলেন, ৩৮টি বেসরকারি বাণিজ্যক ব্যাংকগুলো ২০১৫-১৬ অর্থবছরে ৮ হাজার ৩৬০ কোটি ৪২ লাখ টাকা, ২০১৪-১৫ অর্থবছরে ৬ হাজার ৫৮৪ কোটি ৩৫ লাখ টাকা এবং ২০১৩-১৪ অর্থবছরে ৫ হাজার ৯৮৪ কোটি ৩৭ লাখ টাকা কৃষি ঋণ ও পল্লী ঋণ বিতরণ করছে।

মন্ত্রী বলেন, এর মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ১ হাজার ৩১৯ কোটি ৯৫ লাখ টাকা, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড ৩৫৩ কোটি ৭৫ লাখ টাকা, ব্র্যাক ব্যাংক লিমিটেড ২৮৭ কোটি ২৩ লাখ টাকা, এক্সিম ব্যাংক লিমিটেড ২৭৬ কোটি ২ লাখ টাকা, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড ২৫২ কোটি ৭২ লাখ টাকা, পূবালী ব্যাংক লিমিটেড ২২৫ কোটি ৪ লাখ টাকা, ঢাকা ব্যাংক লিমিটেড ২১২ কোটি ৮৭ লাখ টাকা এবং এবি ব্যাংক লিমিটেড ২০৫ কোটি ৩১ লাখ টাকা কৃষি ও পল্লী ঋণ বিতরণ করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ৮৫৭৬.৭৪ কোটি টাকা কৃষি ঋণ বিতরণ করেছে

আপডেট সময় : ০১:৫২:৪৫ অপরাহ্ণ, শনিবার, ১০ জুন ২০১৭