শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

যেখানে লাইন ছাড়াই ছুটছে ট্রেন! (ভিডিও)

  • amzad khan
  • আপডেট সময় : ১০:০৯:৫১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৮ জুন ২০১৭
  • ৭৮৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আলাদা ট্র্যাক পাতার দরকার নেই। রাজপথেই হু হু করে দৌঁড়াবে ট্রেন। ভারচুয়াল ট্র্যাকের উপর দিয়ে ট্রেনের দৌঁড় দুনিয়াকে প্রথম দেখাল চীন। হুনান প্রদেশে প্রথম পরীক্ষায় সসম্মানে পাশ করেছে এই ট্রেন। সবকিছু ঠিকঠাক চললে ২০১৮-এর শুরুতেই সরকারিভাবে পথে নামছে চীনের অত্যাধুনিক ট্রেন।

বিশ্বের বৃহত্তম জনসংখ্যার দেশে পরিবহণ ব্যবস্থা অনেক দিন ধরেই উন্নত। সফর কীভাবে আরও মসৃণ করা যায় তার জন্য গবেষণার শেষ নেই। বুলেট ট্রেনে দুনিয়াকে চমকে দেওয়া চিন এবার এনেছে নতুন এক ট্রেন। যে রেলগাড়ি ঝমঝম করে নিজস্ব লাইন দিয়ে ছুটবে না। রাস্তাতেই পথ খুঁজে নেবে। জাতীয় সড়ক দিয়ে চলা এই ট্রেন দৌঁড়াবে ভারচুয়াল ট্র্যাকে। এর জন্য রাস্তাতে থাকছে এক বিশেষ সেন্সর। যার মাধ্যমে ট্রেন গন্তব্যের দিকে এগোবে। চীনের হুনান প্রদেশের ঝুঝৌ শহর এই ট্রেনের ট্রায়াল রানের সাক্ষী ছিল। শনিবার পরীক্ষামূলকভাবে চলে এই ভারচুয়াল ট্র্যাকের ট্রেন। প্রথম পরীক্ষায় সফল হওয়ার পর চীনা রেল কর্পোরেশন আগামী বছরের শুরুতেই এই ট্রেন পথে নামাতে চাইছে। প্রায় ১০০ ফুট দৈর্ঘ্যের এই ট্রেনের যাত্রী বহনক্ষমতা ৩০৭ জন। দুই থেকে চার কামরার এই ট্রেন মূলত স্বল্প দূরত্বের জন্য ব্যবহার হবে।

সূত্র: সংবাদ প্রতিদিন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

যেখানে লাইন ছাড়াই ছুটছে ট্রেন! (ভিডিও)

আপডেট সময় : ১০:০৯:৫১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৮ জুন ২০১৭