রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

মুসাকে খুব দ্রুত ধরা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:০৯:৪৫ অপরাহ্ণ, শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬
  • ৮৬৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানীর দক্ষিণখান থানার পূর্ব আশকোনার জঙ্গি আস্তানায় অভিযানে এক নারীসহ দুজন নিহত হয়েছে। এ সময় জঙ্গি মুসাকে ধরা সম্ভব হয়নি।

স্বরাষ্ট্রমন্ত্রী মুসা প্রসঙ্গে বলেন,আমরা খুব দ্রুতই তাকে ধরে ফেলব। শনিবার ঘটনাস্থল থেকে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা জানান।তিনি বলেন, এ অভিযানে দুজন নিহত, চারজন আত্মসমর্পণ করেছেন এবং দুজন আহত হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিহতদের মধ্যে একজন জঙ্গি সুমনের স্ত্রী, তিনি আত্মঘাতী বিস্ফোরণে নিহত হয়েছেন। আরেকজন আজিমপুরে নিহত জঙ্গিদের অর্থদাতা তানভীর কাদেরীর ছেলে আবির ওরফে আদর।

জঙ্গি মুসার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মুসা নিজেই ইমতিয়াজ পরিচয়ে বাসা ভাড়া নেয়। সে হয়ত চলে গেছে, অথবা বাসার বাইরে ছিল। আমরা খুব দ্রুতই তাকে ধরে ফেলব।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ভোর থেকে অভিযান শুরু হয়েছে। দুপুরেই অভিযান শেষ। এখান থেকে বিস্ফোরক দ্রব্য উদ্ধারসহ যাবতীয় কাজ নিয়ম অনুযায়ী শেষ করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী যাওয়ার পর বাড়িটিতে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট ঢুকেছে। এরপর ক্রাইম সিন ইউনিটও সেখান থেকে আলামত সংগ্রহ করবে বলে জানা গেছে।

শুক্রবার মধ্যরাত থেকে রাজধানীর আশকোনায় জঙ্গি আস্তানা সন্দেহে ‘সূর্য ভিলা’ নামের তিনতলা একটি বাড়ি ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এক পর্যায়ে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সেখান থেকে চারজন আত্মসমর্পণ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

মুসাকে খুব দ্রুত ধরা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৫:০৯:৪৫ অপরাহ্ণ, শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬