বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা

যেখানে মশার কামড় খাওয়ার প্রতিযোগিতা !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:৫৮:২৭ অপরাহ্ণ, বুধবার, ১৭ মে ২০১৭
  • ৭৯৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আপনি আমি তো রাতদিন মশার কামড় খাচ্ছি। তাই বলে মশার কামড় খাওয়ার প্রতিযোগিতা! শুনতে অবাক লাগলেও এই প্রতিযোগিতার হয় রাশিয়ার বেরেজনিকি শহরে। বিচারকরা রীতিমত বিচার করেন কে কটা কামড় খেল ।

রিও অলিম্পিকে যখন কয়েকজন অ্যাথলেটিক গেমস ভিলেজ ছেড়ে পালিয়েছেন  মশার কামড়ের ভয়ে তখন ভাবতে পারছেন অনেকেই সেধে মশার কামড় খাচ্ছেন প্রতিযোগিতায় এসে!

ভাবা যায়.. মশা তাড়ানোর জন্য কতই না কসরত্‍ করেন আপনি! মশার কয়েল জ্বালানো থেকে শুরু করে রেপেলেন্ট..কিছুই বাদ রাখেননি । আর সেই মশা নাকি আপনি বা আপনার সন্তানের পায়ে কামড়াবে আর আপনি দাঁড়িয়ে দেখবেন। তাও নাকি একটা সেরামিক কাপের জন্য!

ডেঙ্গু, জিকা ভাইরাসের ভয় কাটিয়ে প্রতিযোগীদের মধ্যেও উৎসাহের বিন্দুমাত্র ঘাটতি নেই। উড়াল পর্বতের বেরেজনিকি শহর আয়োজন করে এই প্রতিযোগিতার। নিয়ম অনুযায়ী প্রতিযোগীদের শর্টস, ট্যাঙ্ক টপ পরে চেরি ফল পাড়তে বনে যেতে হয়। ফিরে আসার পর তাদের পর্যবেক্ষণ করেন বিচারকরা। যার শরীরে যত বেশি মশার কামড়ের দাগ, সে তত এগিয়ে থাকে। প্রতিযোগিতার বিজয়িনীকে বলা হয় “TASTIEST GIRL’। বিজয়ী হওয়ার জন্য তাকে সহ্য করতে হয় একের পর এক মশার কামড়। বিজয়ীর উপহার সেরামিক কাপ! পুরষ্কার থাকে  BEST MOSQUITO COSTUME এবং MOSQUITO THEMED SOUVENIR-র জন্যও। এখানকার বাসিন্দাদের কাছে মশা-ই  “হিরো’।  তাকে কেন্দ্র করেই এমন আজব উৎসব।

রাশিয়া ঠাণ্ডার দেশ। মশাবাহিত রোগও এখানে অনেক কম। তাই এই উৎসবের কোনও কুফল নেই। যদি ভেবে থাকেন  কী অদ্ভুত কাণ্ড! তাহলে কিন্তু ভুল করবেন। শুধু রাশিয়া নয়, টেক্সাসেও  প্রায় একই ধরণের উৎসব পালিত হয়। নাম BEST LOOKING MOSQUITO LEGS।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

যেখানে মশার কামড় খাওয়ার প্রতিযোগিতা !

আপডেট সময় : ০১:৫৮:২৭ অপরাহ্ণ, বুধবার, ১৭ মে ২০১৭