সোমবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

ভারতে ইন্টারনেটে গাড়ি কেনার কদর বাড়ছে !

  • আপডেট সময় : ০৫:৪৬:৪৯ অপরাহ্ণ, সোমবার, ৮ মে ২০১৭
  • ৮১০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

শো-রুম-এ গিয়ে চাক্ষুষ অভিজ্ঞতার পরে গাড়ি কেনাই ছিল এত দিনের প্রথা। এখন সেখানে পা রাখার বদলে আর পাঁচটা জিনিসের মতো আস্ত গাড়িও ইন্টারনেট মারফত ‘বুক’ করার প্রবণতা বাড়ছে।

বিভিন্ন গাড়ি সংস্থার মধ্যে কেউ কেউ নিজেদের ওয়েবসাইটে কিংবা অন্যের সঙ্গে গাঁটছড়া বেঁধে ‘অনলাইন’-এ গাড়ির বুকিং পরিষেবা চালু করছে। প্রতিদ্বন্দ্বীদের মতো এবার সেই পথে হাঁটল হুন্দাই মোটর-ও।

বিশেষ করে আধুনিক প্রজন্মের চাহিদার কথা মাথায় রেখে ও তাদের ইন্টারনেট ঘাঁটার প্রবণতাকে কাজে লাগাতে চাইছে বিভিন্ন সংস্থা। যেমন,  বৃহত্তম গাড়ি সংস্থা মারুতি-সুজুকি তাদের নতুন ‘ইগনিস’ এবং তারপর ‘ব্যালেনো আরএস’-এর অনলাইন বুকিং চালু করেছে।

সংস্থাটির একজন মুখপাত্রের বক্তব্য, গাড়িগুলি আধুনিক প্রজন্মের চাহিদা মাথা রেখেই তৈরি, যাঁরা নেট-বাজারে জিনিস কিনতেই অভ্যস্ত। গাড়ির খুঁটিনাটি সম্পর্কে তথ্য আগেই ইন্টারনেট থেকে তথ্য জেনে নিয়ে বিশ্লেষণ করে নেন তাঁরা। ১০-১৫ শতাংশ বুকিং এখন অনলাইন মারফতই হচ্ছে।

মূলত গাড়ির সম্পর্কে খোঁজখবর নেওয়ার এখন হাজারটা উপায়। আর সে-সব সুযোগ ছাড়তে চান না কেউই। টাটা মোটরসের এক মুখপাত্রের দাবি, গাড়ি কেনার আগে একজন ক্রেতা গড়ে ২৮টি সূত্র (টাচ পয়েন্ট) খতিয়ে দেখেন। এর মধ্যে ২১টিই ‘ডিজিটাল’ প্রযুক্তি নির্ভর। যেমন, বিশেষ করে মেট্রো শহরের আধুনিক ও তরুণ প্রজন্ম ওয়েবসাইট বা পোর্টালে গাড়ির রং, বিভিন্ন বৈশিষ্ট্য আগেই জেনে নিয়ে কোন গাড়ি কিনবেন, তা ঠিক করে নেন। বাকি থাকে শুধু শো-রুমে এসে কেনাটা সেরে ফেলা। তাই টিয়াগো, হেক্সা ও টিগর, এই তিন গাড়িরই অনলাইন বুকিং চালু করেছে তারা।

শহর কেন্দ্রিক এই প্রবণতাকেই এ বার হাতিয়ার করতে উদ্যোগী হুন্দাই-ও। সংস্থার মুখপাত্র জানান, মূলত প্রথম ও দ্বিতীয় স্তরের শহরের এমন ক্রেতাদের কাছে বাড়তি সুবিধা দিতেই সমস্ত গাড়ির অনলাইন বুকিং পরিষেবা চালু করেছেন তারা। তার দাবি, হুন্দাই প্রথম সংস্থা, যারা পুরোদস্তুর নিজেরাই এবং সব গাড়ির জন্য এই ব্যবস্থা চালু করেছে।

উল্লেখ্য, অনলাইনে বুকিং-এর পরে গাড়ি পছন্দ না-হলে বুকিং-এর অর্থ ফেরত দেয় সব সংস্থাই। অনলাইনে এখনও বুকিং ব্যবস্থা চালু না-করলেও এ ধরনের প্রযুক্তিকে পুরোপুরি অস্বীকার করতে পারছে না হোন্ডাও। কারণ প্রযুক্তি নির্ভর সেই আধুনিক প্রজন্মের জীবনযাত্রাই।

সংস্থাটি জানায়, গাড়ির খোঁজ-খবর অনলাইনে আগ্রহীরা জানতে চাইতে পারেন সংস্থার কাছে। তারপর ডিলারদের তরফে সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হয়।

নতুনরূপে আগামী ১৬ মে বাজারে আসছে মারুতি-সুজুকির নতুন ডিজায়ার। তার আগে পেট্রোল ও ডিজেলচালিত গাড়িটির ‘বুকিং’ চালু করল সংস্থাটি। উল্লেখ্য, আগে এটি সুইফট-ডিজ্যায়ার বলা হলেও নতুন গাড়িতে সুইফট শব্দটি বাদ রেখেছে তারা।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা

ভারতে ইন্টারনেটে গাড়ি কেনার কদর বাড়ছে !

আপডেট সময় : ০৫:৪৬:৪৯ অপরাহ্ণ, সোমবার, ৮ মে ২০১৭