শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ভারতীয় বিমান বাহিনীর প্রধান গ্রেপ্তার!

  • আপডেট সময় : ০৩:৩৮:৩৬ অপরাহ্ণ, সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬
  • ৯২১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ভারতে হেলিকপ্টার কেনা নিয়ে দুর্নীতির মামলায় দেশটির বিমান বাহিনীর সাবেক প্রধান এস.পি ত্যাগিকে গ্রেফতার করেছে পুলিশ।

ত্যাগির বিরুদ্ধে ঘুষের বিনিময়ে অ্যাংলো-ইতালিয়ান কোম্পানি অগাস্টাওয়েস্টল্যান্ডের কাছ থেকে বিলাসবহুল হেলিকপ্টার কেনার চুক্তিতে ‘সহায়তার’ অভিযোগ করেছে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)।

সিবিআই-র পক্ষ থেকে বলা হয়, ত্যাগি কোম্পানিটিকে ‘অযৌক্তিক সুবিধা’ দিয়েছেন এবং অন্যান্যদের ঘুষ প্রদাণের পথও দেখিয়ে দিয়েছেন।

যদিও ত্যাগি শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছেন।

২০১৩ সালের মার্চে ভারতীয় কর্তৃপক্ষ অগাস্টাওয়েস্টল্যান্ডের মূল কোম্পানি ফিনমেকানিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।

ত্যাগির জ্ঞাতিভাই জুলি ত্যাগি ও দোকসা ত্যাগিকেও ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সিবিআই।

ইতালির মিলানে ২০১৩ সালে ফিনমেকানিকার প্রধান জিউসেফ ওর্সি গ্রেপ্তারের পর প্রথম এ দুর্নীতির বিষয়টি জনসম্মুখে প্রকাশ পায়।

ওই সময় ইতালিয় কর্তৃপক্ষের তদন্তে ত্যাগির নাম উঠে আসে।

এরপর ২০১৪ সালে ভারতের প্রতিরক্ষামন্ত্রণালয় ৭৫ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের বিনিময়ে বিলাসবহুল ১২ টি হেলিকপ্টার ক্রয়ের চুক্তি বাতিল করে দেয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভারতীয় বিমান বাহিনীর প্রধান গ্রেপ্তার!

আপডেট সময় : ০৩:৩৮:৩৬ অপরাহ্ণ, সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬