শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

পটিয়ায় মিনিবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:৪১:২৩ অপরাহ্ণ, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬
  • ৭৫৭ বার পড়া হয়েছে

পটিয়ায় মিনিবাসের ধাক্কায় ইমতিয়াজ মাহমুদ ইমন (২২) নামের এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোটরসাইকেলের পেছনে থাকা দুই আরোহী মোহাম্মদ নয়ন (২৩) ও মো: ফোরকান (২৫) গুরুতর আহত হয়েছেন।

এরমধ্যে নয়নকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় এবং ফোরকানকে চন্দনাইশ বিজিসি ট্রাস্ট মেডিকেলে চিকিৎসা নেন বলে জানা যায়।

শনিবার রাত (১০ জানুয়ারি) রাত ৮টার দিকে পটিয়া বাইপাস সংলগ্ন ইন্দ্রপোল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইমন চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউপির মুরাদাবাদ এলাকার মোস্তাক আহমদের পুত্র ও আহত নয়ন একই উপজেলার উত্তর কাঞ্চনাবাদ এলাকার মো: জসিম উদ্দিনের পুত্র এবং অপর আরোহী ফোরকান একই উপজেলার উত্তর কাঞ্চনা পুর্ব এলাহাবাদ গ্রামের শাহ আলমের পুত্র।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পটিয়ামুখী একটি মিনি বাসকে ওভার টেক করে সামনে যেতেই ওই মিনি বাসের সামনের অংশের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল ও দুই আরোহী মিনি বাসের নীচে চলে যায়। এসময় মোটরসাইকেল চালক ইমন বাসের চাকার নীচে আটকে পড়ে।

দুর্ঘটনাকবলিত দুই মোটরসাইকেল আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পরই মিনি বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।

এ বিষয়ে পটিয়া ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ জানান, ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ টিম পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও বাসটি হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক

পটিয়ায় মিনিবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় : ০২:৪১:২৩ অপরাহ্ণ, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬